Home আঞ্চলিক আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

0


চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার অভিযোগে তাঁকে এ পদ থেকে সরানো হয়েছে।

আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু ও সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামানকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন কমিটির ১ নম্বর সহসভাপতি মো. মোতালব শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে খান মনিরুজ্জামান বলেন, তিনি সব সময় দলের প্রতি শ্রদ্ধাশীল। ঈর্ষান্বিত হয়ে তাঁকে পদ থেকে সরানো হয়েছে।

চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খান মনিরুজ্জামানকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে মো. মোতালব শেখকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।