Home আঞ্চলিক চিংড়িতে জেলি পুশের দায়ে শ্যামনগরে দুজনকে জরিমানা

চিংড়িতে জেলি পুশের দায়ে শ্যামনগরে দুজনকে জরিমানা

0

শ্যামনগর প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে ওজন বাড়ানোর জন্য চিংড়িতে রাসায়নিক ও জেলি পুশ করার সময় দুজনকে হাতেনাতে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৮০ কেজি চিংড়ি, জেলি ও সিরিঞ্জ জব্দ করে ধ্বংস করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার নূরনগর বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এসময় সঙ্গে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান।

অর্থদণ্ডের শিকার দুজন হলেন- নূরনগর এলাকার হাবিবুল্লাহ ও নুরুজ্জামান। এদের মধ্যে হাবিবুল্লাহকে ৫০ হাজার ও নুরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ জানতে পারে, নূরনগর বাজারে একটি চক্র চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে রাসায়নিক ও জেলি পুশ করছে।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুরের দিকে ওই বাজারে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে দুজনকে আটক করা হয়।