স্পোর্টস ডেস্ক।।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।
সেই দুটি ম্যাচের জন্য গতকাল বৃহস্পতিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ার। আর এই দলে প্রথমবার ডাক পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলা বাংলাদেশ দলে ছয়টি পরিবর্তন এনেছেন নতুন কোচ মেয়ার। আগের স্কোয়াড থেকে ধরে রাখা হয়েছে ১৭ ফুটবলারকে। দুই নতুন মুখের সঙ্গে দলে যুক্ত হওয়া বাকি চার খেলোয়াড় হলেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। গোলকিপার হিসেবে এশিয়ান গেমসের স্কোয়াড থেকে জায়গা ধরে রেখেছেন রুপনা চাকমা ও মিলি আক্তার। তাদের সঙ্গে সিনিয়র আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন হিমি। গোলকিপিং পজিশন থেকে বাদ পড়েছেন স্বর্ণা রানী মণ্ডল।
বাংলাদেশ দল: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি, আইরিন খাতুন, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন, মারিয়া মান্দা (অধিনায়ক), মোসাম্মৎ সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।











































