Home আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে খুলনায় রাজপথে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে খুলনায় রাজপথে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল

1

স্টাফ রিপোর্টার।।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের খুলনায় নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা নগর স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্দোগে নগরজুড়ে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া দেয় ২৬ নভেম্বর বৃহস্পতিবার।

এ সময় শিববাড়ি, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা, পাওয়ার হাউজ মোড়, রয়েল মোড়, সাতরাস্তা, রুপসা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথ সবাই স্বেচ্ছাসেবক দলনেতা ইস্তিয়াক আহম্মেদ ইস্তি বলেন, ভারতে পালিয়ে থাকা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ওপার থেকে মদদ দিয়ে খুলনাসহ দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।


স্বেচ্ছাসেবক দল নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ এবং ককটেল ও পেট্রোল বোমা হামলার মতো চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। কিন্তু জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত কোনো অপশক্তি সন্ত্রাস করে খুলনাসহ দেশকে আর অস্থিতিশীল করতে পারবে না।


খুলনার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টার সমুচিত জবাব জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তৃতা করেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তি। রাতভর স্বেচ্ছাসেবক দলের মটরসাইকেল মহড়া অব্যাহত থাকবে বলে স্বেচ্ছাসেবক দল নেতা জানান।