খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নাশকতা যাতে ঘটতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বলেছেন, জনগণের জানমাল ও নগরীর সার্বিক নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। কোনো অপশক্তি যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানার বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। খুলনা মহানগরীতে যাতে এ ধরনের কোনো কর্মকাণ্ড কিংবা নাশকতা ঘটাতে না পারে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। শুধু দলীয় কার্যালয় বা গুরুত্বপূর্ণ সড়ক নয়, পাড়া-মহল্লার অলিগলি ও জনবহুল এলাকাতেও সতর্ক নজর রাখতে হবে। তিনি আরও বলেন, যারা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠী নাশকতার চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। তবে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
সন্দেহভাজন দুর্বৃত্তদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে এবং তাদের হাতে সোপর্দ করতে হবে। তুহিন বলেন, জনগণের জানমাল নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আগুন, বোমা, হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে খুলনার মানুষকে জিম্মি করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তবে শান্তি রক্ষার নামে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়ানো যাবে না। জনগণের পাশে থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে এবং শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি আরও বলেন, খুলনার মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন চায়। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ক্ষমতার দ্বন্দ্বে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। নগরীর প্রতিটি এলাকায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এ সময় থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সোনাডাঙ্গা থানা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে খুলনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নগরীর জিয়া হল চত্বরে এই কর্মসূচি পালিত হয়। সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান মনির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাঈদ হাসান লাভলু, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশব্যাপী অস্থিতিশীলতা তৈরি করতে নিষিদ্ধ ঘোষিত অপশক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার ষড়যন্ত্র চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে প্রতিহত করা হবে।” তাঁরা আরও বলেন, “সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।” বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাহামুদ আলম বাবু মোড়ল, শেখ ফারুক হোসেন, কাজী নজরুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শেখ আব্দুল হালিম, ওহিদুজ্জামান হাওলাদার, কামরুজ্জামান রুনু, কাজী মিজানুর রহমান, সাইফুল ইসলাম বঙ্,ি আরিফুল ইসলাম বিপ্লব, শওকত আলী বিশ্বাস লাবু, আবুল ওয়ারা, মো. মিজানুর রশীদ, আহসান মৃধা খোকন, আকরাম মোল্লা ও কাদের মল্লিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডা. শাহিন হাসান, ইয়াসিন মোল্লা, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, বক্কার মির,
সোহরাব হোসেন, শেখ আলমগীর হোসেন, শফিকুল ইসলাম নিপুণ, ইকবাল হোসেন বাঁশি, মাসুদ আলম শামীম, মো. মঈনুল হোসেন, মো. মামুনুর রশীদ, খাঁন আব্দুল আলীম, কাজী শাহীন, আসাদুজ্জামান হারুন, মনিরুজ্জামান মনি, সাইফুল ইসলাম মল্লিক, মুন্নি জামান ও হায়দার আলী। পাশাপাশি শাকারুল সুমন, সাগর আহমেদ, কে এম আনিসুর রহমান, শেখ জিহাদ আল আমিন, হেলাল ফারাজী, শেখ কুদ্দুস, কাজী নুর মোহাম্মদ, রিয়াজুল কবির, সাহেব আলী, শাহীন মল্লিক রাজু, কালাম হোসেন, টুটুল ভুঁইয়া, জাহাঙ্গীর হোসেন, আনিস গাজী, হুমায়ূন আহমেদ, আবিদ হাসান, সাদ্দাম হোসেন, মো. সোহেল ইসলাম, গাজী দেলোয়ার, মো. রনি, ইসমাইল গাজী, রবিউল ইসলাম রাবু, মো. বারেক, সুমন খন্দকার,
মেজবাহ উদ্দিন ও ওয়াব আলীসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।











































