স্টাফ রিপোর্টার।।
খুলনা শহরে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় রানাকে কোপানো হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। ভোরে দুর্বৃত্তরা রানার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।
এক রিকশাচালক আহত রানাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রানা ওই এলাকার আলী হোসেনের ছেলে।











































