Home আঞ্চলিক নাশকতা ও অগ্নিসন্ত্রাস রুখতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের রাতভর পাহারা

নাশকতা ও অগ্নিসন্ত্রাস রুখতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের রাতভর পাহারা

3

স্টাফ রিপোর্টার।।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের সম্ভাব্য নাশকতা এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রাজপথে নেমেছে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখা। নগরীর প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পাহারা দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে এই সতর্ক পাহারা ও অবস্থান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

দলীয় সূত্র জানায়, নগরবাসীর জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে স্বেচ্ছাসেবক দল। সন্ধ্যা গড়াতেই নগরীর বিভিন্ন পয়েন্ট ও পাড়া-মহল্লায় সংগঠনের নেতাকর্মীদের টহল ও অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।