Home আঞ্চলিক বটিয়াঘাটায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও দাকোপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আমীর এজাজ...

বটিয়াঘাটায় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও দাকোপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি আমীর এজাজ খান

2

বটিয়াঘাটা ও দাকোপ প্রতিনিধি।।

খুলনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, স্বাধীনতা-পরবর্তী কোনো সরকারই দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ বিদেশে রপ্তানির পর্যায়ে নিতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পর প্রাণিসম্পদকে বাস্তবে সম্পদে রূপান্তর করতে অধিদপ্তরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে এবং খামারিদের উদ্বুদ্ধ করার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় পরিষদ অডিটোরিয়ামে ‘প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার থান্দার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলামের স্বাগত বক্তব্যে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস সেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মণ্ডল, ভেটেরিনারি সার্জন রুবিনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুচেতা দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আসলাম ফেরদৌস, নির্বাচন কর্মকর্তা নাননি খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাসরীন, জনস্বাস্থ্য প্রকৌশলী রুনা আক্তার সুমী, ইনস্ট্রাক্টর জগজ্জীবন বিশ্বাস, তথ্যসেবা কর্মকর্তা মিতালি মণ্ডল, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সৈয়দ আখতারুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাশ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সহ-সভাপতি এস এম এ ভুট্টো, সাবেক অর্থ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিএনপি নেতা রাশেদ কামাল, মোল্যা ইমরান হোসেন, পলাশ মহালদার ও আলম ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণ্যমান্য ব্যক্তি ও খামারিরা। পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ডিম ও দুধ বিতরণ করা হয়।

দাকোপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন ও টিন বিতরণ
এরপর বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সান্ত্বনা দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি দোকানের প্রত্যেক মালিককে দুই বান্ডিল করে টিন প্রদান করেন এমপি আমীর এজাজ খান। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন, কামারখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সদস্য সচিব নুর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব দীপক কুমার সরদার, আব্দুর রাজ্জাক শেখ, আমিনুল ইসলাম বুলবুল, ফেরদৌস সানা, গাজী তরিকুল ইসলাম, রতন রায়, জি এম রুমন, সাইফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক মালা কাজী, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাকলী মণ্ডল, শাহাবুদ্দিন গাজী, মিজান ফরাজী, হারুন গাজী, রফিকুল ইসলাম শেখ, হাইদুল ইসলাম, শেখ ফারুক, রসুল সানি ও সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।