Home আলোচিত সংবাদ শিশুদের হাসি-আনন্দে মেতে উঠলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন খেলার সামগ্রী

শিশুদের হাসি-আনন্দে মেতে উঠলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন খেলার সামগ্রী

1

ঢাকা অফিস।।

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রীও তুলে দেন তিনি।

এ সময় শিশুদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তারেক রহমান।