Home আঞ্চলিক এবার চয়নিকা ফার্মেসীতে সন্ত্রাসীদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

এবার চয়নিকা ফার্মেসীতে সন্ত্রাসীদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

3

স্টাফ রিপোর্টার।।

সন্ত্রাসীরা চাঁদা চাওয়ায় বন্ধ হয়ে যাওয়া ও পরে প্রশাসনের আশ্বাসে পুনরায় চালু হওয়া চয়নিকা ফার্মেসীতে এবার গুলি করেছে সন্ত্রাসীরা।

এতে চয়নিকা ফার্মেসীর মালিক এবিএম এবিএম দৌলতুজ্জামান এর ছেয়ে জারিফুজ্জামান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ০৬ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ত্রাসীরা একটি মটরসাইকেলে এসে এক রাউন্ড গুলি করে চলে যায়। এ সময় মালিকের ছেলে পায়ে গুলি লেগেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য গত ২৬ অক্টোবর সন্ত্রাসীরা চাঁদা চাওয়ায় চয়নিকা ফার্মেসী বন্ধ করে দেয় মালিকপক্ষ। ১৪ নভেম্বর প্রশাসনের আশ্বাসে ফার্মেসীটি পুনরায় খোলা হয়।