Home আলোচিত সংবাদ কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে : ডা. জুবাইদা

কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে : ডা. জুবাইদা

2

খুলনাঞ্চল রিপোর্ট।।

কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্ষুধা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

উন্নত ফসল চাষের ফসল পুষ্টির অভাব দূরীকরণে ভূমিকা রাখবে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে শুরু হয় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রাণিসম্পদ বাঁচাতে এগিয়ে আসতে হবে সবাইকেই। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এন্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

তিনি বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।

প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজনে রন্ধন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।