Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি ইরানের

1

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের নৌবাহিনীর কমান্ডার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে দুটি ইরানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করেছে দেশটির সশস্ত্র বাহিনী। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। তবে আমাদের সেনারা জাহাজ দুটিতে উঠে পড়ে। জাহাজের নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় সেগুলো উদ্ধার করতে সক্ষম হন তারা।

তবে কখন ট্যাংকার দুটি কথিতভাবে চুরি করা হয়েছিল এবং কখন সেগুলো উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূএ: আল জাজিরা