স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও শান্তিধাম মোড়ের বাসিন্দা সৈয়দ মাহফুজুল আলম রাজন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, স্ত্রী ও দুটি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপি নেতা সৈয়দ মাহফুজুল আলম রাজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।










































