স্টাফ রিপোর্টার।।
খুলনার রূপসা উপজেলায় ৩ হাজার ২০০টি ইয়াবাসহ শিরোপা আফরিন (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর সদস্যর।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রূপসা থানার পশ্চিম নন্দনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফরিন একই এলাকার বাসিন্দা। তিনি মো. ফেরদৌস ওরফে লাদেনের স্ত্রী। এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান এ তথ্য জানান।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথে্যর ভিত্তিতে এসআরবি-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম নন্দনপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আফরিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ হাজার ২০০টি ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধার ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপসা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











































