ঢাকা অফিস।।
আগামী দুদিন অর্থাৎ রবিবার (২৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার এবং আগামী শনিবার ও রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৩০ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর থেকে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আজ (২৭ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগামের সন্দীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।











































