Home আলোচিত সংবাদ ঢাকার পর এবার নারায়ণগঞ্জ থেকে পেনগান উদ্ধার

ঢাকার পর এবার নারায়ণগঞ্জ থেকে পেনগান উদ্ধার

0


ঢাকা অফিস।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুটি পেনগান ও তিন রাউন্ড গুলিসহ মো. শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের একটি ভাড়া বাসার ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

অবৈধ অস্ত্রসহ গ্রেফতার মো. শাওন হোসেন সাব্বির চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানায়, জব্দকৃত অবৈধ অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তিনি নিজের কাছে রেখে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এর আগে, চলতি বছরের এপ্রিলে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি ধরতে গিয়ে প্রথমবারের মতো কেরানীগঞ্জ এলাকা থেকে পেনগান উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।