Home আঞ্চলিক নৈরাজ্য ঠেকাতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া, পথসভা ও বিক্ষোভ

নৈরাজ্য ঠেকাতে খুলনায় স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া, পথসভা ও বিক্ষোভ

2


শান্তি-শৃঙ্খলা রক্ষার ঘোষণা, প্রতিটি সড়ক ও মোড়ে পাহারায় থাকার হুঁশিয়ারি


স্টাফ রিপোর্টার।।
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত এ কর্মসূচি থেকে জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত অবধি নগরীর রুপসা, পিকচার প্যালেস, সোনাডাঙ্গা, খালিশপুর, ডাকবাংলা, শিববাড়ী মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়কে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ও মটরসাইকেল মহড়া বের হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল মহড়ার সময় পথসভা অনুষ্ঠিত হয়।


মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহম্মেদ ইস্তি বলেন, নিষিদ্ধ ফ্যাসিষ্টরা মনে করেছে, রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, আগুন দিয়ে এবং লকডাউনের ভয় দেখিয়ে নাশকতার চেষ্টা করলে কঠিন জবাব দেয়া হবে। খুলনার মানুষ শান্তি ও নিরাপত্তা চায়। সেই শান্তি রক্ষায় যুবদল রাজপথে নেমেছে। কারও ওপর হামলা করতে নয়, জনগণের জানমাল পাহারা দিতেই তাদের এই অবস্থান।


তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে এবং সন্ত্রাস ও নৈরাজ্য ছড়াতে চায়, খুলনার মাটিতে তাদের কোনো জায়গা হবে না। প্রতিটি সড়ক ও মোড়ে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা পাহারায় থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করা হবে। খুলনায় কোনো সন্ত্রাস ও লকডাউন চলতে দেওয়া হবে না।


পথসভায় থেকে নেতারা জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখতে মহানগর যুবদল দৃঢ়প্রতিজ্ঞ।