ঢাকা অফিস।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা। এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘Combating Deepfake Hate Speech: Digital Preparedness in Bangladesh’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা (Cyber Security Awareness) বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী তাদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।











































