Home বিনোদন ‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

‘পরগাছা’, ‘ব্যাঙাচি’ কটাক্ষের পাল্টায় পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

0


বিনোদন প্রতিবেদক।।

ঢালিউডের দুই শীর্ষস্থানীয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং পরীমনির মধ্যকার দীর্ঘদিনের শীতল লড়াই এবার প্রকাশ্য রূপ নিয়েছে। বিভিন্ন সময় একে অপরকে নিয়ে নানা মন্তব্য ও সামাজিক মাধ্যমে পরোক্ষ খোঁচা দেওয়ার ঘটনা নতুন না হলেও, সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এই দুই তারকার দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে।

একে অপরের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাদের তীর্যক মন্তব্য ও পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়িতে উত্তাল হয়ে উঠেছে পুরো শোবিজ অঙ্গন।

সম্প্রতি পরীমনির বিভিন্ন কর্মকাণ্ড ও জীবনযাপন নিয়ে এক অনুষ্ঠানে সংবাদকর্মীরা প্রশ্ন করেন অপু বিশ্বাসকে। জবাবে অপু বলেন যে শিল্পীদের সবসময় গোছানো ও পরিপাটি জীবনযাপন করা উচিত। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি পরীমনি।

এর রেশ ধরে পরীমনি ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে একটি মতামত দেন। এরপর অপু বিশ্বাসের একটি ভিডিওর প্রসঙ্গ টেনে পরী তাকে তীর্যক ভাষায় আক্রমণ করেন এবং সোশ্যাল মিডিয়ায় তাকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন।

পরীমনি ও অন্যান্যদের এমন আক্রমণের মুখে এবার গণমাধ্যমের সামনে রীতিমতো ফুঁসে উঠলেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পরীমনির নাম সরাসরি উচ্চারণ না করলেও তার ক্যারিয়ার ও হিট-ফ্লপ নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।
পরীমনিকে নিশানা করে অপু বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

দুই অভিনেত্রীর এমন পালটাপালটি মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।