স্পোর্টস ডেস্ক।।
কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলের নেতৃত্বে থাকবেন সাইফ হাসান। এ ছাড়া দলে আছেন সাব্বির রহমানের মতো অভিজ্ঞ তারকাও।
আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টের দল ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ঘোষিত দলে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে আট ক্রিকেটারের। তাদের মধ্যে আছেন- অধিনায়ক সাইফ হাসান, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।
দলের অন্য সদস্যরা হলেন- ইফতেখার হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীর, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও ইকবাল হোসেন।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৯ নভেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে ২৬ অথবা ২৭ নভেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
রাইজিং স্টার্স এশিয়া কাপের বাংলাদেশ ‘এ’ দল
পারভেজ হোসেন, সাইফ হাসান (অধিনায়ক), ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, ইয়াসির আলী, সাব্বির রহমান, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, সামিউন বাসীন, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন।











































