Home আঞ্চলিক খুলনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হেলাল

খুলনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হেলাল

2


স্টাফ রিপোর্টার।।

খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনিম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে আদেশটি জারি করা হয়েছে।

আদেশে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কের কাছে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।