Home আঞ্চলিক খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন

খুলনায় পার্কিং করে রাখা বালুবাহী ট্রাকে আগুন

1


স্টাফ রিপোর্টার।।

খুলনার রূপসায় রাস্তার পাশে পার্কিং করে রাখা বালুবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোর চারটার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ট্রাকমালিকের পক্ষের অভিযোগ, বালু ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে ট্রাকচালকের তর্কবিতর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে।

রূপসা থানার ওসি মো. মাসুম খান বললেন, ট্রাকটির মালিক দুই ভাই। তাদের মধ্যে ছোট ভাই ট্রাকটি চালান। তার সঙ্গে বালু ভরাটের শ্রমিকদের তর্কবিতর্ক হয়েছিল। এর জেরে শ্রমিকরা ট্রাকটিতে আগুন দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও বললেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।