Home খেলাধুলা ক্যারিককে ছাঁটাই করে পচেত্তিনোর দুয়ারে ম্যানইউ

ক্যারিককে ছাঁটাই করে পচেত্তিনোর দুয়ারে ম্যানইউ

0

স্পোর্টস ডেস্ক।।

এটি তো সবারই জানা যে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট মানেই কোচের মৃত্যু পরোয়ানা? প্রিমিয়ার লিগে ১০ ম্যাচের খাতা খুলে মোটে একটি জয়ের করুণ কঙ্কাল নিয়ে পয়েন্ট তালিকার একদম তলানিতে ধুঁকছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। এ অবস্থায় কোচ মাইকেল ক্যারিককে ছাঁটাই করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এই খবর জানিয়ে দেয় ক্লাবটি।

আর ইএসপিএনের খবর, নতুন কোচ হিসেবে যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে নিতে চলেছে ম্যানইউ। এরই মধ্যে নাকি ক্লাব কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র ফুটবল সংস্থার সঙ্গে পচেত্তিনোকে পাওয়ার জন্য আর্থিক এবং অন্যান্য শর্তও মেনে নিয়েছে। ক্যারিকের বিদায়ের মধ্য দিয়ে টানা তিন মৌসুমের মাঝপথে কোচ ছাঁটাই করল ইউনাইটেড।

২০২৪ সালের অক্টোবরে এরিক টেন হাগকে বরখাস্ত করা হয়েছিল এবং এর মাত্র ১৪ মাস পর ২০২৬ সালের জানুয়ারিতে ছাঁটাই হন আমোরিম। আর তাঁর ১০ মাস পর একই পরিণতি ক্যারিকের। রেকর্ড বলছে, ম্যানইউর হয়ে কমপক্ষে পাঁচ ম্যাচ পরিচালনা কোচদের মধ্যে জয়ের হার সবচেয়ে কম ৩২ শতাংশ ছিল আমেরিমের, তারপরই ক্যারিকের ৪৮ শতাংশ। সবচেয়ে বেশি ছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ৬৫ শতাংশ, মরিনহোর সময়েও সেই হার ছিল ৫৪ শতাংশ।