স্টাফ রিপোর্টার।।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) খুলনা কেন্দ্রের ২০২৭ ও ২০২৮ মেয়াদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. এম এম এ হাশেম। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই নির্বাচনে ভাইস চেয়ারম্যানের দুটি পদে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (জুয়েল) ও ইঞ্জিনিয়ার মোশিউজ্জামান খান এবং সম্মানী সম্পাদক পদে ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে মো. মনিরুজ্জামান পলাশ এবং লোকাল কাউন্সিলের ২১টি সদস্য পদে ২১ জন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনার সোনাডাঙ্গায় আইইবি খুলনা কেন্দ্রের নিজস্ব কার্যালয়ে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির (এলইসি) ব্যবস্থাপনায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৪০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৪০৭ জন। বিভিন্ন পদে ভোট গণনার সময় কমবেশি ২৬টি ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান (একাডেমিক ও মানবসম্পদ উন্নয়ন) পদে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (জুয়েল) ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মো. গোলাম ফারুক পাটোয়ারী পেয়েছেন ১৬৫ ভোট।
ভাইস চেয়ারম্যান (প্রশাসন, পেশাগত ও সামাজিক কল্যাণ) পদে ইঞ্জিনিয়ার মোশিউজ্জামান খান ২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর পেয়েছেন ১০১ ভোট।
সম্মানী সম্পাদক পদে ড. ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসাইন ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার মুন্সী আতাউল্লাহ মাসুদ পেয়েছেন ১৪০ ভোট।
অন্যদিকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে ১৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. মনিরুজ্জামান পলাশ। এ পদে ড. মো. মাছুদ পেয়েছেন ১২১ ভোট এবং মো. জাকিরুজ্জামান পেয়েছেন ৫৮ ভোট।
লোকাল কাউন্সিলের ২১ সদস্য নির্বাচিত
লোকাল কাউন্সিলের ২১টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ জন প্রার্থী। ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ২৪২ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আবু তারেক। ২৩৯ ভোট করে পেয়ে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার তারেক আহমেদ। ২৩৮ ভোট পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান (পলাশ)।
প্রাপ্ত ভোটের ক্রমানুসারে নির্বাচিত ২১ জন হলেন:
১. ইঞ্জিনিয়ার মো. আবু তারেক (২৪২ ভোট); ২. ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম (২৩৯ ভোট); ৩. ইঞ্জিনিয়ার তারেক আহমেদ (২৩৯ ভোট); ৪. ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান (পলাশ) (২৩৮ ভোট); ৫. ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ (২২০ ভোট); ৬. অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শাহজাহান আলী (২১৬ ভোট); ৭. ড. ইঞ্জিনিয়ার মো. সালাহ উদ্দিন ইউসুফ (২১৬ ভোট); ৮. ইঞ্জিনিয়ার কাজী মো. সাবিরুল আলম (২০৪ ভোট); ৯. ইঞ্জিনিয়ার একলাছুর রহমান চৌধুরী (২০৪ ভোট); ১০. ইঞ্জিনিয়ার শামীম জেহাদ (১৯৫ ভোট); ১১. অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শাহিদুল ইসলাম (১৯৪ ভোট); ১২. ইঞ্জিনিয়ার মো. আবদুর রাজ্জাক বখতিয়ার (১৮৬ ভোট); ১৩. ড. ইঞ্জিনিয়ার মনির হোসেন (১৮৪ ভোট); ১৪. ইঞ্জিনিয়ার দেলোয়ার সিকদার (১৮৪ ভোট); ১৫. ইঞ্জিনিয়ার মো. তাওফিকুর রহমান (১৭৬ ভোট); ১৬. ইঞ্জিনিয়ার মো. আবদুস সালাম (১৭৫ ভোট); ১৭. ইঞ্জিনিয়ার মো. সাইফুল্লাহ আল মামুন (১৭২ ভোট); ১৮. ইঞ্জিনিয়ার মো. হাসান আলী (১৬৭ ভোট); ১৯. ইঞ্জিনিয়ার এইচ এম তারেক মুর্শেদ (১৬৩ ভোট); ২০. ইঞ্জিনিয়ার মো. এনামুল হক (১৫৬ ভোট); ২১. ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান (১৫৩ ভোট)।
৭৪০ জন ভোটারের মধ্যে ৪০৭ জন ভোটাধিকার প্রয়োগ করায় নির্বাচনে ভোট প্রদানের হার ছিল প্রায় ৫৫ শতাংশ। নবনির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিরা ২০২৭ ও ২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন। নতুন নেতৃত্বের কাছে প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।











































