ঢাকা অফিস।।
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টি ঝরবে কিনা ও তাপমাত্রা কেমন থাকবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, বর্ধিত ৫ দিনের মধ্যে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে আগামী পাঁচ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।











































