খুলনাঞ্চল রিপোর্ট।।
অনন্য এক রেকর্ডের সঙ্গী হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো যোগ দিয়ে দেশের জন্য অনন্য এই রেকর্ড গড়লেন। তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবার ১৯৮০ সালে জাতিসংঘ অধিবেশনে অংশ নেন। এর ঠিক তেরো বছর পর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে একই মঞ্চে প্রথম ভাষণ দেন। এবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান জাতিসংঘের মঞ্চে দাঁড়াচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক পৌঁছে জাতিসংঘ মহাসচিবের দেয়া প্রাতঃরাশে অংশগ্রহণ শেষে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। অধিবেশনে এবার সভাপতির আসনে দায়িত্ব পালন করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ডিজিটাল ম্যাপ দেখুন
উল্লেখ্য, এর আগে এই উপমহাদেশের শ্রীলঙ্কা থেকে একই পরিবারের ৩ জন সরকার প্রধান হিসেবে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী আর ডি বন্দরনায়েকে, তার স্ত্রী শ্রী মাভো বন্দরনায়েকে ও কন্যা চন্দ্রিকা বন্দনায়েকে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক সময় বিকালে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভাষণের মধ্যদিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে জিয়া পরিবারের চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হবে। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটিই হবে জাতিসংঘে তার প্রথম ভাষণ এবং প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬শে আগস্ট প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। এর ১৩ বছর পর ১৯৯৩ সালের ১লা অক্টোবরে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন। পরবর্তীতে আরও কয়েকবার তিনি সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন। এরমধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক সভা এবং ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভাতেও বেগম খালেদা জিয়া বক্তব্য দেন। জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন বেগম খালেদা জিয়া। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দেবেন তারেক রহমান।
এর আগে বিশ্ব নেতাদের এক প্রাতঃরাশে অংশগ্রহণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া এদিন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘের সাধারণ অধিবেশন কক্ষে ইংরেজি বর্ণমালায় আদ্যাক্ষর দিয়ে আসন বণ্টনে বাংলাদেশের আসন ছিল সামনের সারিতে। অধিবেশন কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সম্মান জানিয়ে নিজের আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং পেছনের আসনে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
গত ৮ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আনুষ্ঠানিকতা। এই অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২শে সেপ্টেম্বর থেকে। উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক পর্বের প্রথম দিনের প্রথম পর্বে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভাসহ ১৩ দেশের রাষ্ট্র প্রধান।
৮১তম সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যিনি ২রা জুন প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ নির্বাচনে ৯৯ ভোট পেয়ে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য যে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।











































