স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন গুরুতর ভাবে অসুস্থ। তিনি সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
জনাব মিজানুর রহমান মিলটন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রবিবার (২০ সেপ্টেম্বর) তাঁকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত¡াবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অসুস্থ সম্পাদকের দ্রুত আরোগ্য কামনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন দৈনিক খুলনাঞ্চল পরিবারের সদস্যরা। পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা তাঁর আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া কামনা করেন।











































