Home আঞ্চলিক জমি দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জমি দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

2

‎কয়রা প্রতিনিধি।।

‎খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে জালিয়াতির মাধ্যমে জমির কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

‎সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহারাজপুর গ্রামের মৃত উজির আলীর ছেলে মো. আবুল হোসেন গাজী। এ সময় মো. আশরাফ আলী, মো. রফিকুল ইসলাম গাজীসহ স্থানীয় ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

‎লিখিত বক্তব্যে আবুল হোসেন গাজী জানান, মহারাজপুর মৌজার কয়েকটি খতিয়ানের জমি তারা দীর্ঘদিন ধরে ক্রয় ও ওয়ারিশসূত্রে ভোগদখল করে আসছেন। এর মধ্যে প্রায় ৯৯ শতক জমি রেকর্ডীয় মালিকদের ওয়ারিশদের কাছ থেকে এবং পরবর্তীতে আরও প্রায় ৩৭ শতক জমি ক্রয় করে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন।

‎ভুক্তভোগীদের অভিযোগ, স¤প্রতি মঠবাড়ি গ্রামের মোবারক আলী গাজী ও তার পরিবারের সদস্যরা জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ওই জমির দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। এমনকি একটি খতিয়ানের প্রায় ১.১৬ শতক জমির ওপর ভুয়া রেকর্ড প্রস্তুত করারও অভিযোগ তোলেন তারা।

‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে খোঁজ নিয়ে প্রতিপক্ষের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তা সত্তে¡ও প্রতিপক্ষ জমি দখলের চক্রান্ত, ভয়ভীতি প্রদর্শন এবং ভুক্তভোগীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

‎ভুক্তভোগীরা জানান, তারা শান্তিপ্রিয় নাগরিক। জমি সংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তির পাশাপাশি জাল কাগজপত্র তৈরি, জমি দখলের অপচেষ্টা ও হুমকি-ধামকির নিরপেক্ষ তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।