Home খেলাধুলা সিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফ্যালকনস

সিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ফ্যালকনস

0

স্পোর্টস ডেস্ক ।।

এলিমিনেটরের পর ফাইনালেও ব্যাটিং তাণ্ডব চালালেন মাজ সাদাকাত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) চার দিনের ব্যবধানে পেলেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি।

কিন্তু প্রথমটি জ্যামাইকা কিংসমেনের কাজে এলেও দ্বিতীয়টি গেল বিফলে। শেষ হাসি হাসল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ৮ উইকেটের অনায়াস জয়ে প্রথমবারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন হলো ফ্যালকনস।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান করে কিংসমেন।

দলের হয়ে একাই লড়েছেন পাকিস্তানি ওপেনার মাজ সাদাকাত। ৫৮ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংসে ৮টি চার ও ৯টি ছক্কা মারেন তিনি।
সাইম আইয়ুব করেন ২২ বলে ২৯ রান। ফ্যালকনসের সুফিয়ান মুকিম ১৪ রানে ৪ উইকেট নিয়ে কিংসমেনের বড় সংগ্রহের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান।

আলজারি জোসেফ নেন ২ উইকেট। লক্ষ্য তাড়া করতে নেমে ফ্যালকনসকে উড়ন্ত শুরু এনে দেন রাহকিম কর্নওয়াল। প্রথম ওভারেই তিনি আউট হলেও করেন ২০ রান। এরপর আমির জাঙ্গুর সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ফ্যালকনসের জয়ের ভিত গড়ে দেন আরেক ওপেনার এভিন লুইস।

৩৮ রান করে লুইস ফিরলেও জাঙ্গুর ব্যাটে আসে ম্যাচ ঘোরানো ইনিংস।

৩৪ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে হাসান নেওয়াজের ৩৫ বলে অপরাজিত ৪৭ রানের জুটিতে ১৬.৪ ওভারেই ১৭৩ রান তুলে ফেলে ফ্যালকনস। জয় আসে ৮ উইকেট ও ২০ বল বাকি থাকতে। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সুফিয়ান মুকিম। আর টুর্নামেন্টসেরা হয়েছেন শাদাব খান।