Home আঞ্চলিক নায়িকা শ্রাবন্তীকে কু প্রস্তাবের মামলায় মাহবুবের জিজ্ঞাসাবাদ চলছে

নায়িকা শ্রাবন্তীকে কু প্রস্তাবের মামলায় মাহবুবের জিজ্ঞাসাবাদ চলছে

8

স্টাফ রিপোর্টার

ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কু প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা প্রেরনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. মাহাবুবর রহমান (৩৩)কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে খুলনা জেলা কারাগার থেকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের হেফাজতে নেয়া হয়। বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম একদিন মঞ্জুর করেন। অভিযুক্ত যুবক নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন ৬/১বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

১৯৭০ সালে তার বাবা সম্মত্তি বিনিময়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশের খুলনায় চলে আসে। মাহাবুবর রহমান ৫ভাই বোনের মধ্যে সকলের ছোট। ১৯৮৬ সালে জন্ম গ্রহন করেছেন। জন্মের একদিন পরই তার মা মৃত্যুবরন করেছেন

বলে পারিবারিক সুত্রে জানা গেছে। কোলকাতায় মাহাবুবরের ফুফাতো ভাই নুরুল হাসান শ্রাবন্তীর মোবাইল নম্বরটি তাকে দিয়েছিলেন। নুরুল হাসান কোলকাতার ফিল্ম ইন্ডাট্রিতে টুকটাক কাজে জড়িত ছিলেন। শ্রাবন্তীর সাথে মাহাবুবরের মুঠোফোনে একবার কথাও হয়েছিলো। তবে পরবর্তিতে ফোন রেসপন্স না করায়

নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কু প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা প্রেরন করতো মাহাবুবর। আপত্তিকর ম্যাসেজ ও কু প্রস্তাবের বিষয়টি নায়িকা শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সুত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রনালয় হয়ে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি ১৬

নভেম্বর দায়ের হয় যার নং- ১৯। ১৯নভেম্বর এই মামলায় অভিযুক্ত যুবককে

রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত মো. মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর ম্যানেজ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতো। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতো মাহাবুব। একপর্যায়ে বিষয়টি প্রতিকার চেয়ে নায়িকা শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে আবেদন করেন। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করা হয়। মামলাটির বাদি হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ প্রদানে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এবিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, আদালতের নির্দেশে মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে সেই মোবাইল সিম জব্দ করা হয়েছে।