Home আঞ্চলিক খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর পুলিশ হেফাজতে

খুলনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর পুলিশ হেফাজতে

3

স্টাফ রিপোর্টার।।


খুলনা নগরীর গিলাতলায় একটি ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিতা (১৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফ্ফার ফুড মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিতার স্বামী মাজহার ও শ্বশুর সাইফুল ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সাইফুল ইসলামের পুত্রবধূ মিতাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।


তিনি আরও বলেন, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে হেফাজতে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা সম্ভব নয়।

মরদেহ উদ্ধারের পর মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি ও ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।