Home আঞ্চলিক রপ্তানিযোগ্য ন্যাচারাল ভেজিটেবল ডাই ফুড কালার তৈরীতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

রপ্তানিযোগ্য ন্যাচারাল ভেজিটেবল ডাই ফুড কালার তৈরীতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

48

স্টাফ রিপোর্টার
দেশে প্রথমবারের মতো রপ্তানিযোগ্য ন্যাচারাল/ভেজিটেবল (রঞ্জক) ডাই ফুড কালার ˆতরীতে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, যন্ত্রপাতি সহায়তা দিচ্ছে কৃষি বিপনন অধিদপ্তর| ফলে ¯^াস্থ্য সম্মত খাদ্য ˆতরী, পরিবেশ বান্ধব ডাইং শিল্প গড়ে তুলতে সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা| এতে করে যেমন ˆবদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে ˆবদেশিক মুদ্রা অর্জন করা যাবে|
কৃষি বিপনন অধিদপ্তরের অর্থায়ন প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে বিশুদ্ধ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড| কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে| দেশের বিভিন্ন জেলা থেকে দুটি ব্যাচে ৫০ জন উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ নগরীর বিশুদ্ধ এগ্রো ইনডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়| প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্যায়ে কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে তাত্ত্বিক ও খুলনায় বিশুদ্ধ এগ্রোতে ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়|
গাজীপুর বিএআরআই এর প্রাক্তন মূখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদের তত্ত্বাবধানে প্রশিক্ষক ছিলেন পরিতোষ কুমার তরুয়া, রহিমা খাতুন সিমু, মহুয়া আক্তারী, ফারজানা ভানাম, আমিনা খানম, শান্তা ইসলাম|
বিশুদ্ধ এগ্রো ইন্ডাট্রিজের চেয়ারম্যান রহিমা খাতুন সিমুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন খুলনা অঞ্চলের উপপরিচালক মোছা: শাহনাজ বেগম|

বিশুদ্ধ এগ্রোর এমডি ও সিইও কমলেশ রাহা বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশুদ্ধ এগ্রোর পরামর্শক সমীর কুমার গোস্বামী, বুদ্ধদেব সেন, ঢাকা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা মো: আতিকুর রহমান প্রমুখ|
প্রশিক্ষণে বিভিন্ন কৃষিজাত পণ্য ড্রাগন, গাজর, বিটরুট, অপরাজিতা ফুল, হলুদ থেকে প্রাকৃতিক ফুড কালার এবং গোলাপের পাপড়ি, কাঁচা হলুদ, মন্টাষ্ঠা, গাদা ফুল, বিটরুট ও অর্জুন গাছের বাকল থেকে ন্যাচারাল ভেজিটেবল রঙ উৎপাদনের কলাকৌশল প্রশিক্ষণ দেওয়া হয়|