Home আঞ্চলিক খুলনায় ঠিকাদার সমিতির সাবেক সহ-সভাপতিকে গুলি, গ্রেপ্তার ২

খুলনায় ঠিকাদার সমিতির সাবেক সহ-সভাপতিকে গুলি, গ্রেপ্তার ২

7


স্টাফ রিপোর্টার।।

খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির (সড়ক পথ) সাবেক সহ-সভাপতি শেখ হারুনুর রশিদকে গুলির অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর ভাগ্নে বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির আহ্বায়ক এসএম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, “মঙ্গলবার রাতে আহত ঠিকাদার হারুনুর রশিদের ভাগ্নে আনিসুজ্জামান ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৭ থেকে ৮ জনকে আসামি করে থানানয় মামলা করেছেন।”

মামলায় তিনি অভিযোগ করেছেন, আসামিরা হত্যার উদ্দেশে তার মামার ওপর গুলি চালিয়েছে।

মঙ্গলবার দুপুরের খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতি অফিসে আলোচনা সভা চলছিল। এ সময় একদল সন্ত্রাসী সেখানে ঢুকে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সমিতির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ গুলিবিদ্ধ হন।