Home আঞ্চলিক ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান

ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান

23


রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার মানবিক উদ্যোগ


স্টাফ রিপোর্টার।।
শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান -এর উদ্যোগে ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (২০ মে) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসব ফ্যান হস্তান্তর করা হয়। গরমের সময় শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. গাজী মিজানুর রহমান একেএস, রোটারিয়ান মো. নুরুল ইসলাম ও এস এম ফারুক হোসেন। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া তৌহিদুল ইসলাম, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


বিদ্যালয় কর্তৃপক্ষ এ মানবিক উদ্যোগের জন্য রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।