ক্রীড়া প্রতিবেদক||
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) বনাম খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর মধ্যেকার প্রীতি টি-২০ ক্রিকেট
ম্যাচে জয় পেয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)| শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে ২১ রানে এমইউজে কে হারিয়েছে কেইউজে|
টসে হেরে ব্যাটিংয়ে নেমে কেইউজে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে| জয়ের লক্ষে খেলতে নেমে এমইউজে ১৩৬ রানে গুটিয়ে যায় ফলে ২১ রাসের জয় পায় কেইউজে| এদিন এমইউজে’র বলার সজল হ্যাটট্রিক উইকেট লাভ করলেও তাকে ছাপিয়ে জয় তুলে নেয় এমইউজে| ব্যাটিংয়ে নেমে কেউইজে’র দু’ওপেনার সুমন ও প্রশান্ত ভাল শুরু করতে পারেনি| মাত্র ৪ রানে আউট হয় প্রশান্ত| সুমনের সঙ্গে জুঁটি বাধেঁ সনি| এ জুটি সফল ভাবে এগিয়ে যায়| শেষ পর্যন্ত সুমনের ৩৫, সনির
১৮ ও মেহেদীর ২২ রান এবং অতিরিক্ত ৪২ রানের উপর ভর কর কেইউজে ১৫৭ রান সংগ্রহ করে|
১৫৭ রানের টার্গেটে এমইউজে’র দু’ওপেনার রকি ও অনিক ৩ ওভারে ৩৭ রান নিলে জয়ের আশায় এগিয়ে যায় এমইউজে| তাদের আউট হওয়ার পর বশিরের ২০ রান কিছুটা ¯^স্তি ফিরলেও অন্যদের ব্যাটিং ব্যর্থতায় ১৩৬ রানে গুটিয়ে যায় এমইউজে’র ইনিংস| খেলায় সেরা
ব্যাটসম্যানের পুরস্কার লাভ করেন সুমন, সেরা বলার সজল এবং সেরা ফিল্ডার সনি| খেলায় আম্পায়ার ছিলেন মো. মাজহারুল ইসলাম শাহিন ও বিশ^নাথ হালদার| স্কোরার ছিলেন এম এ জলিল|
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ ও খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম| মাঠে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য এবং পরিববারবর্গ|











































