Home বিনোদন দিশা পাটানির কারণে বিচ্ছেদ হয়েছে মৌনির?

দিশা পাটানির কারণে বিচ্ছেদ হয়েছে মৌনির?

3

বিনোদন ডেস্ক।।

বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনি রায়। গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, মৌনি আর সূরজ নাম্বিয়া নাকি আলাদা থাকছেন।

এরপর সামাজিকমাধ্যম থেকে একে অন্যকে সরিয়ে দেওয়া ও বিচ্ছেদের জল্পনা নিয়ে জলঘোলা। অবশেষে ‘নাগিন’-খ্যাত এই অভিনেত্রী বৃহস্পতিবার নিজের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন।

তবে সামাজিকমাধ্যমে একটা বড় অংশের দাবি, এই বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন মৌনির প্রিয় বান্ধবী অভিনেত্রী দিশা পাটানি। মৌনী ও দিশা ঘনিষ্ঠ বন্ধু।

যে কোনও অনুষ্ঠান হোক কিংবা ঘুরতে যাওয়া- তারা সবসময় একসঙ্গে। মৌনির বিয়েতেও কনেপক্ষের পক্ষ থেকে চুটিয়ে মজা করেন দিশা।
সূরজ ও মৌনির সঙ্গে একাধিক পার্টিতে দেখা গেছে তাকে।

মৌনি তার স্বামীকে সামাজিকমাধ্যম থেকে সরাতেই দিশাও একই কাণ্ড করেন। মূলত এরপর থেকেই নেটিজেনদের একাংশ প্রশ্ন, ‘দিশাও কেন সূরজকে সরিয়ে দিলেন সামাজিকমাধ্যম থেকে?’ কেউ কেউ বলেন, ‘শেষমেশ মৌনির সংসারটা ভেঙেই ছাড়লেন!’

অনেকের মতে মৌনি ও দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা যায়। তারপরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতি দিয়ে মৌনি সবাইকে অনুরোধ করেন- তাদের নিয়ে যেন কোনও ধরনের বিভ্রান্তিমূলক খবর না ছড়ায়। এই মহূর্তে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য গোপনীয়তা দাবি করেছেন তারা।

প্রসঙ্গত, মৌনি এবং সূরজ ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়াতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মালায়ালি এবং বাঙালি দুই রীতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। বিয়ের পর প্রাই তাদের ছুটি কাটানোর বা উৎসবের নানা মুহূর্ত সামাজিকমাধ্যমে উঠে আসত।