Home আঞ্চলিক আড়ংঘাটায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

আড়ংঘাটায় তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েল সরদার গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার।।

খুলনার আড়ংঘাটা থানা এলাকায় বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি জুয়েল সরদার (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আড়ংঘাটা সরদারডাঙ্গা এলাকার মতিউর রহমান শেখের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল সরদার, করিম সরদারের ছেলে, দীর্ঘদিন ধরে এলাকায় ‘জুয়েল-বোরহান বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। তিনি চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ ও চাঁদাবাজিসহ মোট ১০টি মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত একটি পরোয়ানাও ছিল।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সিডিএমএস যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে আরও অন্তত ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আড়ংঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।