নগরীতে র্যাবের অভিযানে ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপের্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা শেখপাড়া স্টাফ কোয়াটার পল্লী মঙ্গল হাজী ইসমাইল রোডে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানাধীন ১৯ নং ওয়ার্ড, গোবরচাকা, শেখপাড়া স্টাফ কোয়াটার পল্লী
মঙ্গল হাজী ইসমাইল রোডে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয় বিক্রয় করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর ২০২০ তারিখ ১৫.৫৫ ঘটিকায় সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া স্টাফ কোয়াটার পল্লী মঙ্গল হাজী ইসমাইল রোডস্থ জনৈক দিপু এর মালিকানাধীন বাসার সামনে অভিযান
পরিচালনা করে ১। মোঃ কোরবান শেখ(৩০), পিতাঃ মৃতঃ আলতাফ হোসেন, সাং-২০ নং ওয়ার্ড শেখপাড়া, থানাঃ সোনাডাঙ্গা, কেএমপি, খুলনাকে ৪৪০ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ
৬,০৫০/- টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে।উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে পূর্বে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আসামীকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ৬বছর সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার
খুলনা থানার মাদক মামলার এক আসামিকে ৬বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ আজমপুর মাঠপাড়ার মো. আক্কাস আলির ছেলে মো. কাজল হোসেন (২৫)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ৫ জুলাই রাত পৌনে ৯টার দিকে নগরীর রেলওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় স্টেশন রোডস্থ পাবলিক টয়লেটের সামনে থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ কাজল হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. আশরাফুল আলম বাদী হয়ে কাজল হোসেনের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৮। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে কাজল হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ শামীম হাসান।
রূপসায় জেলা ডিবি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে এক হাজার ফুট কারেন্ট জালসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার
রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী হতে এক হাজার ফুট কারেন্ট জালসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে খুলনা জেলা ডিবি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপসার নেতৃত্বে ‘‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ মোবাইল কোর্ট পরিচালনাকালে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
আসামিরা হলেন, খুলনা জেলার রূপসা থানার যুগিহাটি গ্রামের মো. সালাম শেখের ছেলে মো. আল আমিন (২২), মো. নবাব শেখের ছেলে মো. মিঠু শেখ (২৬) ও রবিউল ইসলামের ছেলে মো. রিয়াজ শেখ (১৮)।
জেলা ডিবি জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রূপসা থানাধীন শৈলপুর খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ আহরণকালে এক হাজার ফুট কারেন্ট জালসহ ওই তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্তে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা, সকল আসামিদেরকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
রূপসায় ভোক্তা অধিকারের বাজার তদারকিতে ৮টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
রূপসা উপজেলার দু’টি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৮টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জরিমানার আদেশ প্রদান করেছেন।
জেলা কার্যালয় সুত্রে জানা যায়, এই অভিযানে রূপসা উপজেলার দু’টি বাজারে তদারকিকালে ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ৮টি প্রতিষ্ঠানকে ৬৫০০টাকা জরিমানা করা হয়। এসময় আলু ও পেয়াজের পাইকারি ও খুচরা মূল্য যাচাই করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে দেড়কেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন সাতপুর এলাকায় অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের বাবুলিয়া গ্রামের মৃত. নিরাপদ দাসের ছেলে অশোক দাস (৫০)।
র্যাব-৬ জানায়, ২৬ অক্টোবর রাতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন সাতপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় সাতপুর গ্রামের বিলঘুল্লা ব্রীজের পশ্চিম পাড়ে আমজাদ হোসেন এর মুদি দোকানের পাশ থেকে দেড়কেজি গাঁজাসহ অশোক দাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটে র্যাবের অভিযানে ১৫৮৯পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন চরবানিয়ারী বাওয়ালীপাড়ায় অভিযান চালিয়ে ১৫৮৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানার পশ্চিমবানিয়ারী শশধরপাড়ার মৃত.কার্তিক মন্ডলের ছেলে বাসুদেব মন্ডল (৫৭)।
র্যাব-৬ জানায়, ২৬ অক্টোবর রাতে বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন চরবানিয়ারী বাওয়ালীপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময়
ওই গ্রামস্থ ব্রীজের উপর থেকে ১৫৮৯ পিস ইয়াবাসহ বাসুদেব মন্ডলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীতে শারদীয় ঘটপূজা পালিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর ৬৪, স্যার ইকবাল রোডস্থ বাইতিপাড়ার জটাধারী বেদ আশ্রমের প্রধান কার্যালয়ে সম্পুর্ন ঘরোয়া পরিবেশে জগৎ জননী মা দুর্গার ঘটপূজা (দুর্গাপূজা) পালিত হয়েছে। গত ১৭ অক্টোবর প্রতিপদে পূজা শুরু হয়ে ২২ অক্টোবর ষষ্ঠী তিথির মধ্যে দিয়ে বোধনসহ শারদীয় ঘটপূজা শুরু হয়।
শুক্রবার মহাসপ্তমী বিহিত পূজাতে সকাল থেকে বৃষ্টি ও সরকারের নির্দেশনার কারণে করোনা বিস্তার রোধে আশ্রম ছিল প্রাণহীন। বিকেলে সামান্য দর্শণার্থীর ভিড় ছিল। শনিবার ছিল মহাষষ্ঠী বিহিত পূজা ভক্ত শুণ্য অবস্থা। মহা নবমীতে ছিল সামান্য ভিড়। সোমবার সকালে দশমীর বিহিত পূজা, আরুতী (নিরাজন), দর্পণ, ঘট (প্রতীক) বিসর্জনের মধ্য দিয়ে অন্ত হলো ১০ দিনের ঘটপূজা (দুর্গাপূজা) ও দুর্গোৎসব। আশ্রমের সদস্য ছাড়া বহিরাগত কোন ভক্ত অঞ্জলী প্রদান তথা যাত্রা মঙ্গল পাঠে উপস্থিত হয়নি। আগমের সাথে বাধ্যতামুলক স্যানিটাইজার করার ব্যবস্থা ছিল। এই দশমীর তিথিতে শ্রী শ্রী রামচন্দ্র রাবণ বধে বিজয়ী হয়েছিলেন অর্থাৎ অশুভ শক্তির পরাজয় বা অসুরদের পরাজয় হয়েছিল এবং শুভ শক্তির জয় হয়েছিল।
আশ্রমে পুরোহিত হিসেবে পৌরোহিত্য সমেন দেবনাথ। আশ্রমের “বড় মা” উমা দেবনাথ অকান্ত পরিশ্রমের মাধ্যমে ভোগ/প্রসাদ, লুচি, অন্নভোগ, কচুশাখ ভোগ তৈরী থেকে শুরু করে পূজার যাবতীয় কার্যাদি সুসম্পুর্ন করেন। পূজাসহ অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করেন সোমা দেবনাথ, মিলন দেবনাথ, আশুতোষ অধিকারী, সৌম্যজিৎ, রূপা দেবনাথ, সৌমিত দেবনাথ, বীণা পানি দেবী, বিশ্বজিৎ ও মনিষা দেবনাথ।
নগর যুবদলের একাংশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর-এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দুই হাজার মাক্স ও দুপুরে দুঃস্থ ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা, আপোষহীন দেশনেত্রী , তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা, আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত কামনা করা হয়। সভায় ভাষাসৈনিক ও সাবেক সাংসদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ম-লীর সদস্য মরহুম এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের রূহের মাগফেরাতের বিশেষ মোনাজাত করা হয়।
খুলনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
সৌরভে গৌরবে মহিয়ান ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে ভাস্বর ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি খুলনা ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৬নং কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন- বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী ডিজিটাল বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়ে একনায়ক শাসনতন্ত্র কায়েম করেছে। যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হচ্ছে রাজপথে কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে নব্য ডিজিটাল অবৈধ হাসিনা সরকারের পতন তরান্বিত করতে হবে।
খুলনা জেলা যুবদলের সভাপতি এস. এম শামীম কবির এর সভাপতিত্বে খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সমাবেশে উপস্থিত ছিলেন আতাউর রহমান রুনু, খান ইসমাঈল হোসেন, আবুল মান্নান, গোলাম মোস্তফা তুহিন, যুবনেতা আব্দুল্লাহ-হেল কাফী সখা, আইউব হোসেন মোল্লা, নাদিমুজ্জামান জনি, মঞ্জুর আরেফিন, মোল্লা রিয়াজুল ইসলাম, ওয়াহিদুজ্জামান সোহাগ, আতিক নেওয়াজ চঞ্চল, জহিরুল ইসলাম, মোল্লা হুমায়ুন কবির, শফিকুল ইসলাম বাচ্চু, মাশকুর হাসান ফ্রান্স, শাহিনুর রহমান, সন্দিপ চট্টোপাধ্যায়, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, আফজাল ফারাজী, শেখ শামিম, হাবিবুর রহমান বেলাল, কুদরতে ইলাহী স্পিকার, তায়েফ উদ্দিন দারা, অমল গোলদার, মোল্লা মশিউর রহমান, অধ্যাপক মঞ্জুর রশিদ, আবু বকর সিদ্দিক নিরু, তৌহিদুজ্জামান মুকুল, শরিফুল আলম, পারভেজ ভূইয়া, পির আলী, ফরিদুর রহমান, কচি মোল্লা, খন্দকার ফারুক হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, রুবেল মীর, বুলবুল ইসলাম, শফিকুল মোল্লা, বাহাদুর মুন্সি, আজমল হোসেন লিট, মোস্তাফিজুর রহমান আজিবর, সোহেল রানা তুহিন, রাসেল শেখ সজিব, আ ফ ম মুক্তা, সেলিম চৌধুরী, মোঃ আমির হোসেন, মোঃ সোহেল রানা, মাসুম বিল্লাহ, নিলউৎপল মন্ডল, শাহিন মোল্লা, জীবন খান, হাসমত, সাজু হাওলাদার, জহিরুল ইসলাম খোকন, তুহিন মন্ডল, নাজমুস সাকিব, সজিব হাওলাদার প্রমুখ।
কোটচাদপুরে রেল দুর্ঘটনায় চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
মোঃ আশাদুল ভূঁইয়া, কোটচাঁদপুর
দীর্ঘ ১০ ঘন্টা পর ঝিনাইদহ কোটচাঁদপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। রেলের পশ্চিমাঞ্চলের প্রধান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ট্রেন স্টেশনে ২ টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ ৫ টি ওয়াগন লাইনচ্যুত হয়। যে কারণে বন্ধ ছিল খুলনা থেকে সারা দেশের ট্রেন চলাচল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী ও রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
বাগেরহাটে ইয়াবাসহ আটক ১
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারি উপজেলার চরবানিয়ারি বাওয়ালিপাড়া থেকে বাসুদেব মন্ডল(৫৭) নামের একজন পেশাদার অবৈধ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নিকট থেকে ১ হাজার ৫৮৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে চিতলমারি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড হয়েছে। মাদক বিক্রেতা বাসুদেব মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিমবানিয়ারি গ্রামের বাড়ি।
চিতলমারী থানার ওসি শরিফুল ইসলাম জানান, খুলনা র্যাব-৬ এর সদস্যরা বাসুদেব মন্ডলকে চিতলমারি উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের বাওয়ালিপাড়া থেকে সোমবার রাতে ১ হাজার ৫৮৯ পিচ ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছে।
মৃতদেহ ভেসে উঠলো পুকুরে
বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহ কালীগঞ্জের একটি পুকুরে ভেসে উঠলো রুপ কুমার বিশ্বাস (৫২) নামের একজনের মৃতদেহ। মঙ্গলবার সকালে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের শওকত আলীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুপ কুমার পাশ্ববর্তী কোটচাদপুর উপজেলার ফাজিলপুর বাজার পাড়া এলাকার কেষ্ট বিশ্বাসের ছেলে।
কাদিরকোল গ্রামের বাসিন্দা আলী হোসেন জানান, নদীর ওপারে রুপ কুমারের গ্রাম কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর আর এপারে কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রাম। গত রবিবার রাত থেকে রূপকুমার নিখোঁজ ছিল। সকালে কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের শওকত আলীর পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী তার পরিবারকে খবর দেয়। এরপর ওই গ্রামের লোকজন এসে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, নিহতের বাড়ি কোটচাঁদপুর উপজেলায় হওয়ায় লাশটি কোটচাঁদপুর থানা পুলিশ নিয়ে গেছে। নিহতের কারন তিনি বলতে পারেননি।
কালীগঞ্জে নুর আলী মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন
বিশেষ প্রতিনিধি
খেলার মাঠ থেকে সরে যাওয়ায় উঠতি বয়সী ছেলেরা সুযোগ পাচ্ছেনা শরীর চর্চার। বিনোদন বিমূখতায় হতাশায় গ্রাস করে ফেলছে তাদের। ফলে তারা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা ধরনের সামাজিক অবক্ষয়ে। এ থেকে যুব সমাজকে বাঁচাতে ঝিনাইদহ কালীগঞ্জের চাপালী যুবসংঘ আয়োজন করেছে মরহুম নূর আলী মন্ডল স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের। যেখানে অংশ গ্রহন করবে জেলা ও উপজেলা পর্যায়ের তারকাখচিত ৮ টি ফুটবল দল। চাপালী পাবলিক লাইব্রেরিতে মঙ্গলবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলার ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসকাবের সভাপতি জামির হোসেন,এম, শাহাজাহান আলী সাজু,সম্পাদক সাবজাল হোসেন, প্রেসকাব অপর অংশের সম্পাদক নয়ন খন্দকারসহ কালীগঞ্জের কর্মরত সাংবাদিক, টুর্ণামেন্টের আহবায়ক বাবর আলী, যুবসংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিম,সমাজসেবক নজরুল ইসলাম প্রমূখ। এর আগে টুর্ণামেন্টের আয়োজকদের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওই গ্রামের কৃতি সন্তান দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান। লিখিত বক্তব্যে বলা হয়,বুধবার বেলা ৩ টায় স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার খেলার উদ্বোধন ঘোষনা করবেন। সাথে সাথে লেখনির মাধ্যমে টুর্ণামেন্টকে আরও আকর্ষনীয় ও উপভোগ্য করে তুলতে সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
কপিলমুনিতে ‘মা তুমি আবার এসো’ ধ্বনীতে দুর্গা’র দেবী বিসর্জন
এইচ এম এ হাশেম, কপিলমুনি
মহাদেবী দুর্গা এ বছর মর্তলোকে এসেছিলেন দোলায় চড়ে, আর স্বর্গলোকে গেলেন গজে চড়ে। গত ২২ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গা পূজার সমাপ্তী ঘটলো দশমীর বিসর্জনের মধ্য দিয়ে। সারা দেশের ন্যায় তাই খুলনার কপিলমুনিতেও ঢাক-ঢোল উলু ও শঙ্খ ধ্বনীর মধ্য দিয়ে মহা শক্তির দেবী দুর্গা’র বিসর্জন সম্পন্ন হয়েছে। কপিলমুনির কালীঘাটে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় আনুষ্ঠানিকভাবে কপিলমুনি এলাকার সকল মন্ডপের দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। কালীঘাটে পুরুষ ভক্তরা ‘মা তুমি আবার এসো’, আর নারী ভক্তরা উলু ধ্বনী ও মায়ের ললাটে সিঁদুর পরিয়ে অশ্রুস্বজল চোখে এ বিদায় জানান। এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, পূজা উদ্যাপন পরিষদের নেতা চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, রাম প্রসাদ পাল, রথিন্দ্রনাথ দত্ত, হিমাদ্রী দে, দেবাশীষ দে, কৃষ্ণেন্দু দত্ত প্রমুখ।
খুলনায় অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে জীবিকা নির্বাহ উপকরণ দিল নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদী ভাঙ্গন, প্রাকৃতিক দূর্যোগ ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনার দিঘলীয়া, জাবুসা ও মাথাভাঙ্গা এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করেছে নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত দিঘলীয়া, জাবুসা ও মাথাভাঙ্গা এলাকার ৭০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিনও ছাগল বিতরণ করা হয়।
এছাড়া, নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে উপকূলীয় জেলাবরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথর ঘাঁটা এবং তালতলী উপজেলা সমূহে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্নজন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী।
উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় নৌবাহিনী নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
খুবিতে ৬৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ১০ তলা চতুর্থ একাডেমিক ভবন নির্মাণে চুক্তি স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বেলা ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ একাডেমিক ভবন ‘জয় বাংলা ভবন’ নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অপর দিকে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান এন্ড সন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিপত্র হস্তান্তরকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজের গুণগতমান ঠিক রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করার আহবান জানান। এই ভবনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলা ভবন।’ চতুর্থ এই একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জায়গার অভাব বহুলাংশে পূরণ হবে এবং নতুন ডিসিপিনও খোলার সুযোগ হবে। দশতলা এই চতুর্থ একাডেমিক ভবন নির্মাণ ব্যয় চুক্তিমূল্য ৬২ কোটি ৭৮ লাখ টাকা। ৩৬ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলী, উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামানসহ সংশিষ্ট বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টানা ৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু
বেনাপোল প্রতিনিধি
স্মারদীয় দূর্গাপুজা উপলক্ষে টানা ৪ দিন ছুটির পর মংগলবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দূর্গাপুজার ৪ দিন ছুটির পর আজ মংগলবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি পুনরায় শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৫ ট্রাক মামলামাল আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। বাংলাদেশ থেকে ২৫ ট্রাক পন্য রফতানি হয়েছে ভারতে। বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
দেশের চলমান ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় আর বেশি রাজস্বদাতা বন্দর হলো বেনাপোল। যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হওয়ায় দেশে শিল্প কারখানার ৭০ শতাংশ কাঁচামাল এ পথে আমদানি হয়ে থাকে। রাজস্ব আয়ে বাণিজ্যিক দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের পরই বেনাপোল বন্দরের অবস্থান।
প্রতিবছর বেনাপোল বন্দর থেকে সরকারের প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়। আমদানি-রফতানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত এ বন্দরে কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস ও ট্রান্সপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার মানুষের কর্মস্থান রয়েছে।
জানা যায়, গত ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি ও সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে ৪ দিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ৪ দিন বন্ধের কারণে সরকারকে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়। কাস্টমস হাউসে প্রতিদিন রাজম্ব আয় হয় ২০ কোটি টাকারও বেশী। বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, ৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় আমদানি রফতানি চালু হয়েছে। রাজস্ব আয়ের ক্ষতি পুষিয়ে নিতে সকল কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশিত হওয়ায় দখিনা’র প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
ফ্রান্সে ফরাসি পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ব্যঙ্গাতœক কার্টুন ফরাসি সরকারের মাধ্যমে প্রদর্শন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দখিনা’র প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য, পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী, এ্যাডভোকেট, দখিনা’র সভাপতি এ্যাড. হেমন্ত সরকার, সহসভাপতি যথাক্রমে আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, খুরশিদ আলম কাগজি, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, যুগ্ম সাঃ সম্পাদকবৃন্দ প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, আলহাজ¦ অহিদুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ এ্যাডঃ প্রবীর কুমার বিশ^াস, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সানা, দপ্তর সম্পাদক জি, এম, মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী তারিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন মারিয়া মুক্তি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ সমাজ কল্যাণ সম্পাদক জামিলা খাতুন সুমি, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আবুল কালাম, শ্রম সম্পাদক জি এম আইয়ূব আলী, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে-বীরমুক্তিযোদ্ধা জি এম আঃ হাকিম, আলহাজ¦ জাহিদ হাবিব, জি, এম, ইউনুস আলী, তামারা হক ছন্দা, মোঃ নাজমুল হক খোকন, এস এম নজরুল ইসলাম, মোঃ হুমায়ন কবীর প্রমুখ।
বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে নিশ্চিহ্ন করতেই মাসুমকে হত্যা করা হয়েছিলো
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের নির্মম নির্যাতনে নিহত হয় যুবলীগ নেতা মাসুম বিশ্বাস। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে সকল উত্তরসূরীকে নি:শেষ করতে চেয়েছিলো, ঠিক তেমনিভাবে কিনহার্ট অপারেশনের নামে বঙ্গবন্ধু পরিবার সহ আওয়ামী লীগ ও স্বাধীনতার স্বপক্ষের মানুষদের বেছে বেছে হত্যা করা হয়েছিলো। জোট সরকারের প্রতিহিংসার শিকার হয়েছিলো মাসুম বিশ্বাস। তিনি বলেন, মাসুম বিশ্বাস একজন নিরেট নিরীহ যুবলীগ নেতা ছিলেন। তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে নিশ্চিহ্ন করতেই মাসুমকে হত্যা করা হয়েছিলো। তাঁকে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে খালেদা নিজামীর সরকার হত্যা করেছে। এই হত্যার বিচার হওয়া প্রয়োজন। তিনি বিএনপি-জামায়াতের নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতির কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে হবে।
গতকাল মঙ্গলবার খুলনা মহানগর যুবলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাবেক যুবলীগ নেতা মাসুম বিশ্বাসের ১৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর যুবলীগ আহবায়ক মো. সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর আওয়ামী লীগ সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, মীর বরকত আলী, এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, জুয়েল হোসেন দিপু, কাজী ইব্রাহিম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদি হাসান মোড়ল, কেএম শাহীন হাসান, ইলিয়াছ হোসেন লাবু, আব্দুল্লাহ আল মামুন মিলন, রবিউল ইসলাম লিটন, আরিফুর রহমান আরিফ, বাদল সিপাহী, মাসুমুর রশীদ, শাহীন আলম, আনিছুর রহমান, জামিল আক্তার সোহাগ, মফিজুল ইসলাম শান্ত, জিহাদুল ইসলাম জিহাদ, বিপুল মজুমদার, রফিকুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেশ, হিরণ হাওলাদার, নিশাত ফেরদৌস অনি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মাসুম বিশ্বাসের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ভাংচুর ও লুটপাট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে প্রকাশ্য দিবালোকে দোকান ঘর ভাংচুর ও মালাামল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুল্যার মহাজনপুর বাবলুর মোড় নামক স্থানে নারকীয় এঘটনা ঘটে।
মহাজনপুর গ্রামের ছহিল উদ্দিন সরদারের পুত্র মোর্ত্তাজুল ইসলাম বাবলুর মোড়ে তাদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘ ১৫/১৬ বছর যাবৎ দোকান ঘর নির্মান করে ব্যবসা করে আসছেন। তার পিতা ছহিল উদ্দিন ২০/৫/৬৭ তাং ২১৩০ নং কোবাল দলিলমূলে বাবর আলি দাই ও ফেলি বিবির নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করে ভোগদখলিকার ছিলেন। এবং দখলীয় জমিতে খাল-পুকুর ও ফসল চাষাবাদের পাশাপাশি দোকান ঘর করে ব্যবসা করে আসছেন। প্রতিপক্ষ গত ২৭ সেপ্টেম্বর তাকে দোকান থেকে উচ্ছেদের পায়তারা চালালে বাধা দিলে তাকে মারধর করতে উদ্যত হয় এবং স্বাক্ষীদের সম্মুখে প্রাণ নাশের হুমকী দেয়। এব্যাপারে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ফৌঃকাঃবিঃ ১৪৫ ধারামতে প্রতিকার প্রার্থনা করে পি-৬১৫/২০ (আশাঃ) মামলা করলে ওসি আশাশুনিকে শান্তিশৃংখলা বজায় রাখতে এবং সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিকে প্রকৃত দখলদার বিষয়ে তদন্ত পূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিল করতে আদেশ করা হয়। আশাশুনি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোকাদ্দেস হোসেন আদালতের নির্দেশে গত ৫ অক্টোবর উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে এবং ২৫ নভেম্বর’২০ তাং আদালতে হাজির হয়ে ২য় পক্ষকে কারন দর্শানোর জন্য নোটিশ করেন। কিন্তু ২য় পক্ষের দাদপুর গ্রামের আবুল হোসেন, আবু ছালেক, বাবু, জাহিদ, আলাউদ্দিন, কেয়ামুদ্দিন, জুয়েল, সোহাগ, গোলাম, নজর উদ্দিনসহ স্থানীয় ও বহিরাগত ২০/৩০ জন মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নালিশী জমিতে অনধিকার প্রবেশ করে। এবং দোকান ঘর ভেঙ্গে চুরমান করে পাশের পুকুর/খানায় নিয়ে ফেলে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তারা নারকীয় তান্ডব চালিয়ে ভাংচুর ও দোকানের মালামাল বস্তায় ভরে লুটপাট করে নিয়ে যায়। ব্যবসায়ী বলেন, তারা অনুমান ৩/৪ লক্ষ টাকার মালামাল লুট ও ক্ষয়ক্ষতি করেছে। এব্যাপারে আশাশুনি থানায় অভিযোগ করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতিরোধে সরকারের ব্যর্থ : নগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতিরোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে খুলনা বিএনপি। মাসের পর মাস চাল, ডাল, তেল, পেয়াজ, রসুন, আদা ও সবজির মূল্য আকাশ চুম্বি হওয়ায় জনগন দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে হওয়ায় নিম্ন আয়ের মানুষের দীর্ঘ শ্বাসে আকাশ-বাতাস ভারী হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির প্রতিবাদ লিপিতে বলা হয়, বিনাভোটে নির্বাচিত সরকার দেশ চালাতে সবদিক থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের জবাবদিহীতা নেই প্রশাসন নির্বিকার। সবাই যেন হাত পা গুটিয়ে বসে আছে। সরকার শুধুমাত্র মিডিয়ায় আছে। উন্নয়নের নামে গাল ভরা বুলি দিয়ে মিথ্যাচার করে জনগনকে ধোকা দেয়া হচ্ছে। সবক্ষেত্রে বলছে সীমাহীন লুটতরাজ যেন দেখার কেউ নেই।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গরীবের ডাল ৫০ টাকা থেকে ৭০ টাকা বৃদ্ধি, চিনি ৫০ টাকা থেকে বেড়ে ৫৭/৭০ টাকা, তেলের মূল্য, আলুর মূল্য সরকার নির্ধারণ করলে তা কার্যকর হয়নি। মাছ মাংস, গরীবের ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় সবজি চলছিলো। আমিষের ঘাটতি সবজির দামও আকাশ চুম্বি হওয়ায় নিম্নআয়ের মানুষ ভীষণ কষ্টে আছে। সরকারের মনিটরিং না থাকায় অসৎ ব্যবসায়ীরা বেপরোয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বলেন, সরকার ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের ফজর আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) তসলিমা খাতুন, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিয়ার রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ। মেলাই ৬ টি উপজেলার ৩ টি গ্রুপে ৫৪ টি প্রজেক্টে ১শত জন শিক্ষার্থী অংশ নেয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বৃহস্পবিার পর্যন্ত।
ঝিনাইদহের কালীচরণপুরে পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন যুবলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীচরণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোদাচ্ছের হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত হোসেন, ইউপি সদস্য পিন্টু শিকদার, মিজানুর রহমান, উজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
ঝিনাইদহের কোটচাদপুরে রেল দুর্ঘটনার ১০ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, চালক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
ঝিনাইদহ প্রতিনিধি-
দীর্ঘ ১০ ঘন্টা পর ঝিনাইদহে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি ট্রেনের চালককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
রেলের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬ টার দিকে ইশ্বরদি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে ৬ ঘন্টার উদ্ধার কাজ শেষে প্রধান লাইন মেরামত ও লাইনচ্যুত হওয়া ওয়াগন উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় খুলনা থেকে পার্বতীপুর গামী কেপি ২১ আর ট্রেনের চালক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ট্রেন স্টেশনে ২ টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনসহ ৫ টি ওয়াগন লাইনচ্যুত হয়। যে কারণে বন্ধ ছিল খুলনা থেকে সারা দেশের ট্রেন চলাচল। এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ রেলের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ইন্দুরকানীতে ইয়াবা সহ এক যুবক গ্রেফতার
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি ঃ
ইন্দুরকানীতে ইয়াবা সহ এক যুবক গ্রেফতার করেছে পুলিশ । সোমবার রাতে উপজেলার চরনী পত্তাশী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাগোলেরহাট বাজার সংলগ্ন দুলাল কাজির বাড়ীর সামনে থেকে রাসেল হাওলাদার (৩৫) কে ৪৮পিচ ইয়াবা সহ আটক করা হয় । পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় । রাসেল হাওলাদার উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের নুরুজ্জামাল হাওলাদারের ছেলে ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমাউন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিতা রাসেল হাওলাদারকে ৪৮পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে । মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাটে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্দোলন সংগ্রাম ও গৌরবের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী জেলা বিএনপির দলিয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭অক্টোবর) বিকালে বাগেরহাট জেলা যুবদল আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে। আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশীদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক,জেলা যুবদলের সিনিয়ার সহ- সভাপতি নাজমুল হুদা, সহ- সভাপতি মাহামুদুর রহমান মান্না,সাংগঠনিক সম্পাদক ফোরকান আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে হামলা-মামলা দিয়ে যুবদলকে দমাতে পারেনি।
তারা একদিকে দেশে লুটতরাজ করছে অন্যদিকে বিএনপিকে ধংসের পায়তারা করছে। এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে যুবদল রাজপথে থেকে নেতৃত্ব দিবে বলে হুশিয়ারী দেন নেতারা।
সংবাদ সম্মেলনে অভিযোগ
বাগেরহাটে মামলাবাজের তাড়নায় অতিষ্ট গ্রামবাসি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে এক মামলাবাজের তাড়নায় শতাধকি পরিবার অতিষ্ট হয়ে উঠেছে। ঘটনাটি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের। ওই গ্রামের ওয়ার্ড মেম্বার মো. জাহাঙ্গীর হোসেনসহ ভূক্তভোগীরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিতে সোমবার বেলা ১১টায় প্রেস কাবে সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদ সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহম্মেদ খান, কৃষকলীগ সাধারণ সম্পাদক কালাম সরদার, লুৎফর রহমান, শ্রমিকলীগ নেতা বেলাতে হোসেন মাতুব্বর, দেলায়ার হোসেন মাতুব্বর, আলতাফ হোসেন, অহিদুল শেখ, খাদিজা বেগমসহ ভূক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস কাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ৫ নং ওয়ার্ড মেম্বর জাহাঙ্গীর হোসেন বলেন, বিশারীঘাটা গ্রামের মৃত.আমীর হামজার পুত্র খলিলুর রহমান একজন চিহিৃত দালাল ও মামলাবাজ। তার বিরুদ্ধে বহু ফৌজদারী মামলা রয়েছে। ইউপি সদস্য হিসেবে এলাকাবাসীর সহযোগীতা করায় খলিলের রোষানলে পড়েন জাহাঙ্গীর। সম্প্রতি আপন চাচাতো ভাই লুৎফর রহমানকে মারপিটের মামলায় ২৯ দিন জেল হাজতে ছিলেন খলিল। অতিসম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও একই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
বাগেরহাটে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
বাগেরহাট প্রতিনিধি
৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে “ খাদ্য নিরাপত্তা.বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৩দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
বাগেরহাট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট শরিফা খান, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার প্রমুখ।
জেলা প্রশাসনের আয়োজনে মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১২টি স্টল প্রদর্শিত হয়। এসব স্টলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবিস্কৃত পরিবেশ বান্ধব বিভিন্ন প্রকল্প স্থান পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হবে।
মেলায় আগত শিক্ষার্থীরা বলেন, বিজ্ঞান মেলা উপলক্ষে আমরা বিভিন্ন ছোট ছোট প্রয়োজনীয় প্রকল্প ও প্রকল্পের মডেল নিয়ে এ খানে এসেছি। নিজেদের মডেলের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের মডেল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টলে তাদের উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তির উপর দর্শনার্থীদের কর্ম পদ্ধতি সর্ম্পকে ধারনা দেন।
বক্তারা বলেন, বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে এই আয়োজন ভূমিকা রাখবে।বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়ের স্পষ্ট ধারণা অর্জন করা। বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করা, শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করা, বিজ্ঞানের সাথে জনগণকে পরিচিত করা।
বিদ্যালয়ে বিজ্ঞানের যেসব তত্ত্ব ও তথ্য পড়ানো হয় তার আলোকে শিক্ষার্থীরা বাস্তব জীবনে দৈনন্দিন কাজে সহজে প্রয়োগ যোগ্য উদ্ভাবনী মূলক যন্ত্র বা প্রযুক্তি তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই বিজ্ঞান মেলায়।
রূপসায় মহিলা নেত্রী, স্বামী-ও ছেলের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবি ভুক্তভোগীদের
স্টাফ রিপোর্টার
রূপসায় নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে একদল দুবৃত্ত ইউপি সদস্য ও তার পরিবারের প্রতি দীর্ঘদিন ধরে ক্ষতি করার চেষ্টার করে আসছে। এমনকি স্বামী-স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে লিপ্ত অব্যাহত রেখেছে তারা। এ ভুক্তভোগী নেত্রী খুলনা জেলা যুব মহিলা লীগের সদস্য, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোসাঃ আকলিমা খাতুন তুলিকে শ্লীলতাহনীর মত ঘটনার ঘটাতে তারা পিছপা হয়নি।
এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপসা থানায় একটি মামলা দাখিল করেছেন। মামলা নং-১০, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/১১৪/৫০৬।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আইচগাতি ইউনিয়নের নুরুজ্জামান সরদারের স্ত্রী আকলিমা খাতুন তুলির সাথে নির্বাচন করে পরাজিত হন সিংহেরচর এলাকার আব্দুস সাত্তারের ছেলে আলমগীর হোসেন (৪৯)। পরাজিত হওয়ার পর থেকে তুলি ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে আসছে। ইতি মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় ড্রেন উন্নয়ন কাজের দায়িত্ব পাই এই মহিলা নেত্রী। তাকে কাজ করতে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধামকিও দেওয়া হয়।
গত ১৮ অক্টোবর সকাল অনুমান ৮টার দিকে ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি ও তার ছেলে সরদার লিমনকে সাথে নিয়ে প্রকল্পের কাজের ইট ক্রয় করতে নিজ বাড়ি হতে সিংহেরচর সাকিনস্থ জনৈক মতলেব সরদারের বাড়ির সামনে রাস্তার উপর আসলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামীরা তাদের হাতে থাকা দা, লাঠি, লোহার রড ও চাপাতিসহ তাদের গতিরোধ করেন। এ সময় আলমগীর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন ভুক্তভোগীরা প্রতিবাদ করলে আলমগীরের নির্দেশে তাদের উপর হামলা করে আসামীরা।
হামলায় ইউপি সদস্য তুলি মারাত্বক আহত হয়ে লুটিয়ে পড়লে ১ও ৩নং আসামী তুলির শ্লীলতাহানী ঘটায় এবং তার ছেলে লিমন আহত হয়। এ সময় আসামীরা, ভুক্তভোগীদের নিকট থেকে নগদ টাকা, স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে নেয়।
এ ঘটনায় ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি বাদী হয়ে আলমগীর হোসেন (৪৯), শাওন আহম্মেদ শুভ (২৭), টুটুল সরদার (২৮) ও রুবেল হাওলাদার (৩০) সহ অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে ২২/১০/২০২০ইং তারিখে মামলা দায়ের করেন। এদিকে প্রতি পক্ষ আসামীরাও খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীদের ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এছাড়াও
উক্ত মামলার ২ নং আসামী শাওন আহম্মেদ শুভ-এর বিরুদ্ধে ২০১৭ সালের ১৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপসা থানায় মামলা রয়েছে। ২০১৫ সালের ১৭ জুলাই ওই শাওন কেএমপি খুলনা সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিযুক্ত রয়েছে। তাছাড়া উল্লেখিত মামলার ১ নং আসামী আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ এপ্রিল রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চার্জশিট ভুক্ত ২ নং আসামী হিসেবে অভিযুক্ত রয়েছে।
আরও জানা গেছে উক্ত আসামীরা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত। এসকল কাজে বাধা প্রদান করার কারনে ইউপি সদস্যকে জীবন নাশের হুমকি প্রদানও করছে বলে অভিযোগ রয়েছে।
এ সকল ঘটনায় রূপসা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন উল্লেখিত ভুক্তভোগী মহিলা নেত্রী ও ইউপি সদস্য আকলিমা খাতুন তুলি।
এদিকে এ মামলাটি প্রত্যাহার পূর্বক ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি জানিয়েছেন, খুলনা জেলা যুব মহিলা লীগ নেতৃবৃন্দ।
বেতাগা ইউপিতে জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় স্যানিটেশন ও হাত ধোয়া দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি’ ‘করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” স্লোগানকে সামনে তুলে ধরে ১টি র্যালি বেতাগা বাজার প্রদিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদর চেয়ারম্যান স্বপন দাশ।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, আমরা ফকিরহাটকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছি। যার মধ্যে ৭২টি ওয়ার্ডে বর্জ্য সংরক্ষন করার জন্য ৭২টি ওয়ার্ডেই হাউজ (ডাষ্টবিন) নির্মাণ করেছি। এর পর আরো দুইটি বড় হাউজ নির্মাণ করা হবে, যাহাতে বর্জ্য গুলি নিদৃষ্ট একটি স্থানে রেখে আমরা জৈব সার প্রস্তুত করে অর্গানিক পদ্ধতিতে সবজি চাষে তা ব্যাবহার করতে পারি। তিনি বলেন আমরা প্রথমে বেতাগা ইউনিয়ন পরিষদে কন্যা বর্ত্তিকা প্রকল্প চালু করেছি, যা এখন উপজেলাব্যাপী চালু করে তার কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়ন করার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। এতে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন স্যানিটেশন,পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দীন ফকির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আল আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, হাইসাওয়া খুলনার প্রকল্প কর্মকর্তা মোঃ মাহবাবুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমূল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক নিখিল চন্দ্র দাশ, প্রদ্যুৎ কুমার দাশ, ইকরাম হোসেন বকুল, লক্ষী রানী দাশ ও বাজার কমিটির সাধারন সম্পাদক তুরুন কান্তি দাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা ছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকে হ্যান্ড স্যানিটাজার ও গাছের চারা এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাষ্টবিন বিরতণ করা হয়। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দূর্গা পূজা উপলক্ষে ডুমুরিয়ার ভূলটিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ডুমুরিয়া সদরের উত্তর সাজিয়াড়া( ভূলটিয়া) গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেয়েদের ও গৃহিনীদের বালিশ বিতরন, অন্ধের হাড়িভাঙ্গাসহ আকর্ষনীয় পুকুর থেকে সাতার কেটে হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আব্দুল গফ্ফার গাজী। মন্দির কমিটির সভাপতি পরিতোষ বৈরাগীর সভাতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে বাপ্পি, অশোক মন্ডল, দিলিপ বৈরাগী, যিশুদেব বৈরাগী, প্রদিপ মন্ডল, আশিষ বৈরাগী, উত্তম বৈরাগী, নিরোদ বন্ধু মন্ডল, অনুপ বৈরাগী, অনিমেশ বৈরাগী, পিন্টু বৈরাগী, আনন্দ বৈরাগী প্রমুখ।
ডুমুরিয়ায় নিয়মনীতি লঙ্ঘনের দায়ে ৪০টি সমিতির নিবন্ধন বাতিল
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আওতায় নিবন্ধিত ২‘শ ৫০টি সমবায় সমিতির মধ্যে ৪০টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।সমিতির কার্যক্রম বন্ধ,ব্যাংকিং কার্যক্রম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ গুলি বাতিল করা হয়েছে।এদিকে নিবন্ধন ছাড়াই,আবার বাতিলকৃত অনেক সমিতি নিয়মিত ঋণদানসহ বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে জানা গেছে। তবে উপজেলা সমবায় কর্মকর্তা বলছেন নিবন্ধন-নীতিমালার বাইরে কোন সমিতি চলতে দেয়া হবে না।নিয়ম-নীতিমালার কঠোর প্রয়োগ রয়েছে বলে প্রতি বছর খুলনা বিভাগের মধ্যে ডুমুরিয়ায় জাতীয় পুরস্কার পেয়ে থাকে।
উপজেলা সমবায় অফিস সূত্রে জানা যায়,ডুমুরিয়ায় মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আওতায় নিবন্ধিত ২‘শ ৫০টি সমবায় সমিতি রয়েছে।সমিতি গুলি বেশ সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।সম্প্রতি বেশকিছু সমিতির কার্যক্রম বন্ধ,ব্যাংকিং কার্যক্রম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ৪০টি সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে।এরমধ্যে ডুমুরিয়া বাজার সেবা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি,ভদ্রা মৎস্যজীবি সমবায়,প্রতিভা বহুমূখী সমবায়,ডুমুরিয়া বারোয়ানী বাজার সঞ্চয় ও ঋণদান সমবায়,রংপুর ভাইবন্ধু সঞ্চয় ও ঋণদান সমবায়,রুপরামপুর নবদ্বীপ বহুমূখী সমবায়,চুকনগর গ্লোবাল মাল্টিপারপাস সমবায়,মাদারতলা স্মৃতি বহুমূখী সমবায়,ধামালিয়া শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায়,টোলনা ফ্রেন্ডস সঞ্চয় ও ঋণদান সমবায়,কৃষ্ণনগর বারনসি দুগ্ধ সমবায়,খলসি মৎস্যজীবি সমবায় সমিতিসহ ৪০টি।এদিকে নিবন্ধন ছাড়াই ও বাতিলকৃত সমিতির মধ্যে কিছু কিছু সমিতি উপজেলা সমবায় অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে দেদারছে ঋণদান কর্মসূচীসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।এমন অভিযোগ ও নিবন্ধন বাতিলের বিষয়ে জানতে চেয়ে কথা হয় উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতারের সাথে। নিবন্ধন ছাড়া ও বাতিলকৃত কোন সমিতি কাজ করছে এমনটি তার জানা নেই দাবি করে তিনি বলেন,ডুমুরিয়ায় নিবন্ধন প্রাপ্ত ২’শ ৫০টি সমিতি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে।কথায় আছে “দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল” এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন,মাঠ পর্যায়ে কড়া নজরদারি ও অডিটে কিছু অনিয়ম ধরা পড়ে।বার বার নোটিশ দেয়ার পরও তারা সংশোধন না হওয়ায় ৪০টি সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। নিয়ম-নীতিমালা ও মাঠ পর্যায়ে কঠিন নজরদারি রয়েছে বলে খুলনা বিভাগের মধ্যে ডুমুরিয়া একটি রোল মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। যে কারনে ২০১৭ সালে চন্ডিপুর দুগ্ধ সমবায় সমিতি,২০১৮ সালে থুকড়া জনতা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি ও ২০১৯ সালে আমভিটা সমবায় মৎস্য ও কৃষি খামার সমিতি লিমিটেড জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে।কথা হয় জাতীয় পুরস্কার প্রাপ্ত আমভিটা সমবায় মৎস্য ও কৃষি খামার সমিতির সভাপতি অরিন্দম মল্লিক ও হিসাব রক্ষক কর্মকর্তা উত্তম গোলদারের সাথে। কি এমন সফলতা অর্জন করেছেন,যে আপনাদের সমিতি জাতীয় প্ররস্কার প্রাপ্ত হয়েছে ? এমন প্রশ্নের জবাবে তারা একই সুরে সুর মিলিয়ে বলেন,ঋণদান কর্মসূচীতে অনেক সমিতি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে।এমনটি উপলব্দি করে ঋণদান কর্মসূচী গুটিয়ে নিয়েছি বললেও চলে।বেছে নিয়েছি কৃষি,মৎস্য,ওয়াইফাই,ডিলানশীসহ ১৩টি প্রকল্প।অফিস,শো-রুম,গুদামঘর সহ রয়েছে একাধিক নিজস্ব ভবন।আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প গুলো আলোর মুখ দেখেছে। এজন্য সৎ,নিষ্ঠা,পরিশ্রমের বিকল্প নেই,যা আমাদের মধ্যে রয়েছে।নিয়মনীতি মেনে সততা ও দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করলে প্রতিটি সমিতি আলোর মুখ দেখবে বলে আমরা বিশ্বাস করি।
ডুমুরিয়ায় পরিবহন সড়ক ছেড়ে রান্নাঘরে ঃ প্রাণ গেল এক গৃহবধূর
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে পাতাদাসী (৪৫) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ বরাতিয়া গ্রামস্থ নারায়ন দাসের স্ত্রী।গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বরাতিয়া দাসপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা যায়,ঘটনার দিন বিকেলে পাতাদাসী নিজ বাড়ি থেকে উঠে মহাসড়কে বামপাশ দিয়ে হাটছিল। এসময় সাতক্ষীরা গামী মিমজাল পরিবহন (যশোর-ব-১১-০১০৩) নং গাড়ীটি ঘটনাস্থলে পৌঁছিয়ে তাকে সামনে ফেলে রাস্তার পাশে থাকা কলম দাসের রান্নাঘরে গিয়ে ঢুকে পড়ে।এতে গাড়ীর চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।ঘটনা প্রসঙ্গে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ রেজাউল করিম বলেন,গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্রসহ আহত-৩
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে পিতা-পুত্রসহ ৩জন গুরুতর জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার সকালে উপজেলার বরুনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত’র পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বরুনা এলাকার পীরমহম্মদ মোল্যার সাথে তার ভাইপো মাহাবুর মোল্যার জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।তারই জের ধরে ঘটনার দিন সকালে চাচা পীরমহম্মদের বাড়ীতে ঢুকে মাহাবুর,হাফিজুর,রানাসহ ৪/৫জন দা,লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।এতে বৃদ্ধ পীরমহম্মদ মোল্যা (৬৫) মাথা ফেটে রক্তাক্ত জখম,ছেলে ইমদাদুল হক ও তার স্ত্রী মমতাজ বেগম গুরুতর আহত হয়।পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।
দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের চাচীর ইন্তেকাল, শোক
কে এম রেজাউল করিম দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের চাচী মাহফুজা খাতুন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নাৃরাজিউন)। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। জানা গেছে, দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের চাচী ও উপজেলার মাঘরী গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের স্ত্রী মাহফুজা খাতুন মঙ্গলবার সকাল ৯ টার দিকে সখিপুরস্থ তার নিজের বাবার বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার আকষ্মিক অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ আছর মরহুমার নামাযে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দেবহাটার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের চাচী মাহফুজা খাতুনের মৃত্যুতে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কচুয়া প্রাইমারী স্কুলে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ৩৩ নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি’র সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল কক্ষে নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত সভায় কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় পদ দু’টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক মিলি চৌধুরী, সদস্য স ম খলিলুর রহমান, সালাহ উদ্দিন ইউসুফ, এস এম ওমর ফারুক পলাশ, আলমগীর হোসেন, রোজিনা খাতুন, ফেরদৌসি টুম্পা, ইয়াছমিন জাহান, অসিত দাশ, করুনাময় সানা, মিনতি রানী উপস্থিত ছিলেন। সভায় সভাপতি ও সহ-সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় স ম খলিলুর রহমানকে সভাপতি ও সালাহ উদ্দিন ইউসুফকে সহ-সভাপতি হিসাবে সর্ব সম্মত ভাবে মনোনীত করা হয়। পরে প্রকাশ্যে স্কুলের অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে কমিটির তালিকা ঘোষণা করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন সানা, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বৃক্ষপ্রেমিক ডাঃ আনিছুর রহমান, আঃ ছাত্তার মাষ্টার, সৌদি প্রবাসী নজরুল ইসলাম শান্ত, প্রধান শিক্ষক আলমগীর মাহমুদ, কাজিউল ইসলাম কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে ভূমিহীনদের ঘর প্রদানের লক্ষ্যে খাস জমি পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমিহীনদের খাস জমি প্রদানের লক্ষ্যে খাস জমি পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খাজরা ও আনুলিয়া ইউনিয়নে জমি পরদর্শন করা হয়।
খাজরা ও আনুলিয়া ইউনিয়নে ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের (জমি নাই, ঘর নাই) মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর প্রদানের লক্ষ্যে খাস জমি পরিদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জমি সরেজমিন পরিদর্শন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আনুলিয়া ও খাজরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদ্বয় তার সাথে ছিলেন।
মহিষাডাঙ্গা খালে নৌকা বাইচ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা খাল/নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে হাজার হাজার দর্শনার্থীদের করতালির মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবারও একাধিক নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। যার মধ্যে কুলপোতা নৌকা দল-১, কুলপোতা নৌকা দল-২, সোনাবাধাল নৌকা দল, কালিমাতা নৌকা দল, শাহপুর নৌকা দল ও মহিষাডাঙ্গা নৌকা দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। চুড়ান্ত ফলাফলে সোনা বাধাল নৌকা দল ১ম স্থান ও কুলপোতা নৌকা দল-১ ২য় স্থান অধিকার করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম, আ’লীগ নেতা আঃ সামাদ, শামীম রেজাসহ বহু গন্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনির শিক্ষক আঃ গফুরের দাফন সম্পন্ন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল গফুরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাগ্নে মাওলানা রোকনুজ্জামান। এসময় আশাশুনি সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ রুহুল আমিন, অবঃ শিক্ষক মাওলানা আবুল কাশেম, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, রাজু আহমেদ পিয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি স ম সেলিম রেজা সেলিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামসুল আলম, সাবেক ছাত্রনেতা হোসেনুজ্জামান হোসেন, ইউপি সদস্য তরিকুল আওয়াল সেজে, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুলসহ শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল গফুরের পুত্র পুলিশ কর্মকর্তা শাহরিয়ার মিলন ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফররুখ শিয়ার স্বপন তাদের পিতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আগামী শুক্রবার জুম্মা বাদ মসজিদে মরহুমের দোয়া অনুষ্ঠিত হবে।











































