Home আঞ্চলিক শ্রমিকশক্তির মোতালেবকে গুলির ঘটনায় আরো একজন আটক

শ্রমিকশক্তির মোতালেবকে গুলির ঘটনায় আরো একজন আটক

30


স্টাফ রির্পোটার
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয়।
র‌্যাব-৬ জানায়, মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর আটক আরিফ তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
খুলনায় এনসিপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টা, সীমান্তে নজরদারি জোরদার।


পুলিশ জানায়, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের নামে সোনাডাঙা মডেল থানায় একটি মামলা করেন। গত বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।