Home আন্তর্জাতিক পুনর্গঠন না হলে ইইউ বিলুপ্ত হতে পারে: ভিক্টর

পুনর্গঠন না হলে ইইউ বিলুপ্ত হতে পারে: ভিক্টর

6


অনলাইন ডেস্ক।।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান নেতৃত্ব ও বিভিন্ন নীতির সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি সর্তক দিয়ে বলেছেন, সকলের চোখের সামনেই ইইউ ভেঙে পড়ছে এবং বড় ধরনের পুনর্গঠন না হলে এর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে।

হাঙ্গেরির প্রভাবশালী দৈনিক মাগয়ার নেমজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভাঙনের মুখে। ব্রাসেলসের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষাই এই পরিস্থিতির জন্য দায়ী। এভাবেই একটি ইউনিয়ন ভেঙে যায়- ব্রাসেলস সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় না।

তিনি অভিযোগ করেন, ইইউর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবতা অনুসারে হচ্ছে না। ব্রাসেলসে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেগুলো কার্যকর হয় না। প্রথমে একটি দেশ বাস্তবায়নে ব্যর্থ হয়, এরপর দুটি, তিনটি এভাবেই একটি ইউনিয়ন ভেঙে যায় মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ইউরোপীয় কমিশন ইইউ সদস্য দেশগুলোর ইচ্ছার বিরুদ্ধে এমন একটি কর্মসূচি ঘোষণা করেছে, যা ইউরোপীয় শিল্পকে, বিশেষ করে রাসায়নিক এবং মোটরগাড়ি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা ঘোষণা করেছে যে, ২০৩৫ সাল থেকে প্রচলিত ইঞ্জিনযুক্ত গাড়ি আর তৈরি করা হবে না। কিন্তু যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, এটি অসম্ভব, তখন তারা পিছু হটেছে।’

অভিভাসন নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ইইউ ক্রমাগত ইউরোপীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব খর্ব করছে, তাদের ক্ষমতা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে পারছে না। আজ ব্রাসেলসেও এই বিশৃঙ্খলা বিরাজ করছে। দ্রুত এবং গভীর পুনর্গঠন ছাড়া, পতন একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে…আর ফিরে আসার সুযোগ থাকবে না।’