Home আঞ্চলিক বাগেরহাটে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

বাগেরহাটে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

34


বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে শহরে মশাল মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী এম এ সালামের কর্মী-সমর্থকরা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে শহরের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এম এ সালামের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বর্তমান মনোনয়ন বাতিল করে এম এ সালামকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

দাবি মানা না হলে রাজপথে কঠোর আন্দোলন-সংগ্রামের হুঁশিয়ারি দেন তারা।


এদিকে বাগেরহাট-৪ আসনেও বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় মনোনয়নবঞ্চিত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের কর্মী-সমর্থকরা।