Home বিনোদন ফের বড় পর্দায় রূপসা

ফের বড় পর্দায় রূপসা

11


বিনোদন ডেস্ক

ফের বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়। পরিচালক আতিউল ইসলামের সাইকো-থ্রিলার ‘দানব’ ছবিতে উমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। গতকাল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। অভিনেত্রী বলেন, উমা গ্রামের মেয়ে। শহরে এসে নার্সিংয়ের কাজ করে। তার প্রেম পাওয়া না পাওয়ার গল্প এটা। একটা সময়ে মারা যায় মেয়েটি।