Home আঞ্চলিক দিঘলিয়ার প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

দিঘলিয়ার প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়

47
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 108.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;


মোঃ জামাল হোসেন।।

খুলনার দিঘলিয়ায় অসুস্থ গরু-ছাগলকে জরুরি চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য ক্রয়কৃত (ডাবল কেবিন পিকআপ) সরকারি গাড়িটি ব্যবহার হচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তার ব্যক্তিগত কাজে। এখানেই শেষ নয়, কলেজ শিক্ষক স্বামীকেও সরকারি গাড়িতে করে পৌছে দেওয়া হয় তার কর্মস্থালে। ডাঃ মাহমুদা সুলতানা নয়টার অফিস করেন সাড়ে ১০টা-১১ টায় আবার চলে যায় সবার আগে।


এদিকে, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে নিয়োজিত থাকায় যানবাহন সংকটে থাকছে দপ্তরটি। ফলে উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা ও খামার পরিদর্শনসহ দৈনন্দিন সরকারি কাজগুলো ব্যাহত হচ্ছে। এ নিয়ে গোটা উপজেলায় খামারিদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বা এমভিসি (ভ্রাম্যমাণ প্রাণিচিকিৎসা ক্লিনিক) নামে পরিচিত এসব গাড়ি কেনা হয়েছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, খুলনার দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের (এলডিডিপি) সরকারি ডাবল কেবিন পিকআপটি ( ঢাকা মেট্রো-ঠ-১৩-৭৬৮৩) খামার পরিদর্শন ও মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের জন্য বরাদ্দ দেয়া হয়। গাড়িটি রাখার জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে অফিস কম্পাউন্ডে তৈরি করা হয়েছে একটি গ্যারেজ।বিধি মোতাবেক অফিসের গাড়ি কর্ম এলাকার বাইরে নেওয়ার নিয়ম নেই।

কিন্তু গত বছরের ১৫ অক্টোবর দিঘলিয়া উপজেলায় প্রানিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ মাহমুদা সুলতানা। যদিও তিনি পরিবার নিয়ে বসবাস করেন খুলনা মহানগরীর বয়রা এলাকায়। তার বাসা থেকে নদী পার হয়ে দিঘলিয়া উপজেলা প্রানিসম্পদ অফিস প্রায় ১০ কিলোমিটার। প্রতিদিন বয়রা বাসা থেকে অফিস করেন দিঘলিয়ায়। প্রতিদিন সকালে গাড়ির ড্রাইভার উপজেলা থেকে বয়রায় যেয়ে প্রাণিসম্পদের সরকারি ডাবল কেবিন পিকআপ গাড়িতে করে ডাঃ মাহমুদা সুলতানাকে তার বাসা থেকে দিঘলিয়া অফিসে নিয়ে আসেন। শুধু ডাঃ মাহমুদা সুলতানাকে না তার স্বামীকেও দৌলতপুর বিএল কলেজ কর্মস্থালে পৌছে দেন প্রাণিসম্পদ অফিসের সরকারী গাড়ীতে করে। অফিস শেষে তাকে আবার বয়রায় বাসায়ও পৌঁছে দিয়ে দিঘলিয়া অফিসের গ্যারেজে গাড়ি রাখেন। আবার মাঝে মধ্যে ডাঃ মাহমুদা সুলতানা বাসায় পৌছে দেওয়ার পর গাড়ী উপজেলায় গ্যারেজে না এনে রাতে সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় নিয়ে রাখারও অভিযোগ রয়েছে।


গোয়ালপাড়া গ্রামের গরুর খামারী আলী আকবর এ প্রতিবেদককে বলেন,বর্তমানে যে ডাক্তার আছে তাদের দিয়ে চিকিৎসা হয় না। এক বছরেও উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডাঃ মাহমুদা সুলতানা ম্যাডামের সাথে সাক্ষাত হয়নি। গত সপ্তাহে প্রদশর্নীর আগের দিন এসে বলে তোমার কোন খোজ খবর নাই। প্রদর্শনীতে যেতে আমাকে অনরোধ করে। প্রদর্শনীতে গিয়েছিলাম কিন্তু আমি কিছই পায়নি।


এড্এিন প্রিমিয়াম সুইট গরুর খামারীর ম্যানেজার জাহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আমাদের খামারে ছোট বড় ২৮টি গরু আছে। ৮/৯ মাস এখানে চাকুরী করি কিন্তু উপজেলা প্রাণিসম্পদ ডাঃ মাহমুদা সুলতানা সরকারী গাড়ীতে করে এ খামারে আসেনি।


দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা এ প্রতিবেদককে বলেন, সরকারী গাড়ী যে কারনে দেওয়া কোন না কেন অফিসিয়াল পারফমেন্স বাদে অনেক পারফমেন্স সলপ্ট করতে হয় আমাকে।সরকারি গাড়ি কোথায় যাবে ও কোন কর্মকর্তা অফিসে কখন আসবে এ ধরনের প্রশ্ন আমার কাছে বিব্রতকর। তিনি আরো বলেন এখন থেকে অন্য উপজেলার গাড়ী কোথায় যায় স্যারদের খেয়াল রাখতে বলব।


অফিসের সরকারী গাড়ী অফিসারদের বাসায় আনতে ও পৌছাতে যাবে ও গাড়িতে স্বামীকে কর্মস্থালে পৌছে দিতে গেলে সাংবাদিকের কি সমস্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যন্ডের গাড়ী কোথায় যায় সে বিষয়তো কেউ কোন কথা বলে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ১৭ দপ্তর সে তো কোন কথা বলে না ।


খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সরকারি গাড়ি কর্মস্থালের বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই। শুধু একমাত্র অফিসের কাজ ছাড়া সরকারি গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যবহার করা যাবে না।দৈন্দনিক কাজে কোন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকারি গাড়ি ব্যবহার করা যাবে।