Home আঞ্চলিক শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

34


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রস্তুতি সভা শেষে এ কর্মসুচি ঘোষনা করা হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর রাত ১২টায় গল্লামারি বধ্যভুমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

১৪ ডিসেম্বর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সুর্য্যদেয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতিসৌধে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। দুপুর আড়াইটায় বিজয় র‌্যালি দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হবে। মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, শেখ আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, সৈয়দা নার্গিস আলী, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, আখতারুজ্জামান তালুকদার সজীব, শেখ আদনান ইসলাম দীপ, ইস্তিয়াক আহম্মেদ ইস্তি, আবু সাঈদ শেখ, মাওলানা মোঃ আবু নাঈম কাজী, হাফেজ মোঃ আল-আমিন, মো.মজিবর রহমান, মো. শফিকুল ইসলাম শফি, জাকির ইকবাল বাপ্পী, মোঃ নাসির উদ্দিন, মতলেবুর রহমান মিতুল প্রমূখ।