Home খেলাধুলা আসিফকে আলটিমেটাম

আসিফকে আলটিমেটাম

9


ক্রীড়া প্রতিবেদক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা চলছেই। তারই অংশ হিসেবে বুধবার সকালে জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবিতে প্রতিবাদী মৌন মিছিল করেন।

জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর কোচ মারুফুল হক মৌন মিছিলের অন্যতম উদ্যোক্তা ছিলেন। জাতীয় স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার স্টেডিয়ামে এসে মিছিল শেষ হয়।

মারুফুল হক বলেন, ‘আমাদের মৌন মিছিলের পর আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার না করেন এবং ক্ষমা না চান, তাহলে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ তিনি যোগ করেনÑ ‘আমরা যে ভদ্র সেটা শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’ আরেক উদ্যোক্তা জাহিদ হাসান এমিলি বলেন, ‘গতকালও তিনি মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্যে। তিনি সরাসরি বলেছেনÑ ‘ফুটবলারদের ব্যবহার খারাপ।