Home বিনোদন শুভশ্রীর পূজায় মেতেছে দর্শক

শুভশ্রীর পূজায় মেতেছে দর্শক

14


বিনোদন ডেস্ক।।
ভক্তদের ভাবাবেগে জড়িয়ে গেলেন ওপার বাংলার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কলকাতার প্রেক্ষাগৃহে তাই শুভশ্রীর পূজায় মেতেছে দর্শক। অনুরাগীদের কাছে তিনি এখন একমাত্র ‘লেডি সুপারস্টার’। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ধূমকেতু’। আর সেই ছবিকে ঘিরেই পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে দেখা গেল আবেগের এক চূড়ান্ত রূপ। শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, স্লোগান উঠল, জয় মা শুভশ্রী। কোথাও আবার পোস্টার ঢেকে দেওয়া হলো ফুলে ফুলে।

শুভশ্রী গত কয়েক বছরে একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন। এতে করে নিজের অভিনয় শক্তির প্রমাণ রাখতে সক্ষম হয়েছেন দর্শকদের হৃদয়ে। ঝুলিতে রয়েছে একাধিক বড়সড় প্রজেক্ট। একদিকে সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’-দুই পিরিয়ড ড্রামাতেই দেখা যাবে তাকে। এমনকি ‘পরিণীতা’ থেকে শুরু করে নানা ভিন্ন স্বাদের সিনেমা ও ওয়েব সিরিজে দর্শকদের মুগ্ধ করেছেন শুভশ্রী। কখনো ডিগ্ল্যাম লুকে, কখনও বৃদ্ধার চরিত্রে- প্রয়োজনমতো নিজেকে নতুন করে গড়ে তুলেছেন প্রতিবার। আর তাই ভক্তরা মন ভরে পূজা করছেন তার।