Home খেলাধুলা জার্সি বিক্রিতে মেসি-রোনালদোকেও ছাড়ালেন সন

জার্সি বিক্রিতে মেসি-রোনালদোকেও ছাড়ালেন সন

17


স্পোর্টস ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) লস অ্যাঞ্জেলেসের জার্সিতে অভিষেক হয় হিউং মিন-সনের। এরই মধ্যে এ দক্ষিণ কোরিয়ান ফুটবলারের জার্সি বিক্রি হয়েছে বিশ্বের যে কোনো অ্যাথলেটের চেয়ে বেশি। এমনটা দাবি করেছেন এলএএফসির সহ-সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটন।

বৃটিশ স্পোর্টস রেডিও স্টেশন টকস্পোর্টের এক পডকাস্টে থরিংটন বলেন, ‘(এলএএফসিতে সনের যোগ দেয়ার) এটি মাত্র দ্বিতীয় সপ্তাহ, আমরা কেবল এমএলএসের সর্বাধিক বিক্রিত হওয়া জার্সির কথা বলছি না। বর্তমানে এটি বিশ্বের যে কোনো খেলার সর্বাধিক বিক্রিত জার্সি। আমি সনের কথা বলছি। আপনি যদি এলএএফসির সঙ্গে চুক্তি করার দিন হতে ধরেন, তবে সে বিশ্বের যে কোনো অ্যাথেলেটের চেয়ে অধিক জার্সি বিক্রি করেছে।’

গত রোববার শিকাগো এফসির বিপক্ষে নতুন অধ্যায়ে অভিষেক হয় সনের। আগামী ২৭শে আগস্ট লস অ্যাঞ্জেলেসের ঘরের মাঠ ডজার্স স্টেডিয়ামে প্রথমবার খেলবেন এ কোরিয়ান তারকা ফরোয়ার্ড। সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচের আগে ভক্তদের উদ্দেশ্যে কথাও বলবেন তিনি।