Home খেলাধুলা ভারত-পাকিস্তান দুই দেশের হয়েই খেলেছেন যে ৩ ক্রিকেটার

ভারত-পাকিস্তান দুই দেশের হয়েই খেলেছেন যে ৩ ক্রিকেটার

15


স্পোর্টস ডেস্ক।।

আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট। ১৯৪৭ সালে দুই দেশই ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়। এই সময়ের আশেপাশে ভারত ও পাকিস্তান উভয় দেশের হয়ে ক্রিকেট খেলেছেন ৩ জন ক্রিকেটার। তাদের পরিচয় তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

১) গুল মুহাম্মদ

দেশভাগের আগে ১৯৪৬ সালে অখণ্ড ভারতের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল গুল মুহাম্মদের। ১৯৫২ সাল পর্যন্ত ভারতের হয়ে তিনি ৮ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট নজরকাড়া পারফরম্য়ান্স করেন এবং আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলেছিলেন। দেশভাগের কয়েক বছর পর পাকিস্তানে চলে যান তিনি। সেখানে ১৯৫৬ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় মুহাম্মদের। ম্য়াচটি করাচি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়। পাকিস্তানের হয়ে ওই একটাই টেস্ট ম্য়াচ খেলেছিলেন তিনি। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ টেস্ট ম্য়াচে তিনি ২০৫ রান করেন। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৮ ম্য়াচে ৫ হাজার ৬১৪ রান করেন। ব্যাটিং গড় ছিল ৩৩.৮১।

২) আবদুল কারদার

১৯৪৬ সালে টেস্ট অভিষেক হয়েছিল কারদারের। দেশভাগের পর পাকিস্তান চলে যান তিনি। ১৯৫২ সালের অক্টোবর মাসে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নামে পাকিস্তান। সেটি ছিল ভারতের বিরুদ্ধে। এরপর টানা ৬ বছর তিনি ক্রিকেট খেলেন। পাকিস্তানের হয়ে মোট ২৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। করেছেন ৮৪৭ রান। এর মধ্যে পাঁচটি শতরান রয়েছে। এর পাশাপাশি তিনি ২১ উইকেটও শিকার করেছেন। ১৯৫৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। সবমিলিয়ে ৯২৭ রানের পাশাপাশি ২১ উইকেট ঝুলিতে আছে তার। পাকিস্তান ক্রিকেটের নবজাগরণ হয়েছিল তার হাত ধরেই।

৩) আমির ইলাহি

স্পিন বোলিং অলরাউন্ডার ছিলেন আমির ইলাহি। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় তার। ভারত স্বাধীনতা লাভের ঠিক পরপরই এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এরপর ভারতের হয়ে খেলেননি তিনি। আবদুল কারদারের মতো আমির ইলাহিও ১৯৫২ সালের অক্টোবর মাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জার্সিতে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিলেন। ওই সময় তার বয়স ছিল ৪৪। পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট ম্য়াচ খেলেন ইলাহি। সব কয়টি ম্যাচই ভারতের বিরুদ্ধে। এই ৬ ম্য়াচে তিনি মোট ৮২ রান করার পাশাপাশি সাতটি উইকেটও শিকার করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে আমিরের রেকর্ড ছিল অসাধারণ। ১২৫ ম্য়াচে তিনি ৫১৩ উইকেট শিকার করেন। বোলিং গড় ২৫.৭৭। এর পাশাপাশি ২ হাজার ৫০০এর বেশি রানও করেছিলেন তিনি।