অনলাইন ডেস্ক।।
গুয়াতেমালার রাষ্ট্রপরিচালিত যুব আশ্রয়কেন্দ্রে আগুন লাগার ঘটনায় সম্পৃক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দেশটির আদালত। ২০১৭ সালে ওই যুব আশ্রয়কেন্দ্রে আগুন লাগে। এতে প্রাণ হারায় ৪১ জন মেয়ে। এর সঙ্গে সম্পৃক্তদের এবার ভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে দুই সাবেক পুলিশ কর্মকর্তা ও চারজন সাবেক শিশু সুরক্ষা বিষয়ক কর্মকতা রয়েছেন। নির্বাচিত কলাম
২০১৭ সালের ৮ মার্চ গুয়াতেমালা শহরের ভিরগেন ডে লা অসুনসিয়ন সেফ হোমে আগুন লাগে। ওই সময় নির্যাতনের প্রতিবাদ ও পালানোর চেষ্টা করার শাস্তি হিসেবে ৫৬ জন মেয়েকে একটি ছোট কক্ষে আটকে রাখা হয়। কয়েক ঘণ্টা আটকে থাকার পর একজন মেয়ে তোষকে আগুন ধরিয়ে দেয়। সে ধারণা করে, আগুন দেখে হয়তবা নিরাপত্তা রক্ষীরা তাদেরকে মুক্ত করবে। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছে, মেয়েদের চিৎকার শোনা সত্ত্বেও পুলিশ ৯ মিনিট পর দরজা খোলে। এর মধ্যেই ৪১ জন মেয়ে আগুনে পুড়ে মারা যায়। গুরুতর আহত হয় ১৫ জন। বেঁচে ফেরা একজন হলো এলবা কনট্রেরাস। বিচারক ইনগ্রিড সিফুয়েন্টস সাবেক প্রেসিডেন্ট জিমি মোরালসের বিষয়েও তদন্তের আহ্বান জানান। যিনি ওই সময় ক্ষমতায় ছিলেন।











































