Home খেলাধুলা কোহলিদের আইপিএল জয়ের নেপথ্যের নায়ক লন্ডন স্পিরিটে

কোহলিদের আইপিএল জয়ের নেপথ্যের নায়ক লন্ডন স্পিরিটে

15


স্পোর্টস ডেস্ক।।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের দুই মাস পর নতুন দায়িত্বে মো বোবাট। এবার ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’-এ লন্ডন স্পিরিটের ক্রিকেট পরিচালকের দায়িত্ব নিয়েছেন তিনি। বেঙ্গালুরুর হয়েও একই পদে কাজ করছেন বোবাট।

ইংল্যান্ডের জাতীয় দলের সাবেক পারফরম্যান্স ডিরেক্টর বোবাট ১২ বছর কাজ করেছেন ইসিবিতে। ২০১৯ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্যের পেছনেও তার বড় ভূমিকা ছিল।

লন্ডন স্পিরিটের মালিকানায় বড় পরিবর্তন আসার পর বোবাটকে নিয়োগ দিয়েছে নতুন অংশীদার ‘টেক টাইটান্স’। আগামী মৌসুম থেকে ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ডিংয়ে কিছু পরিবর্তন আসলেও নাম পরিবর্তন করা হবে না।

লন্ডন স্পিরিটের বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এবারের আসরে তিন ম্যাচে এক জয় পেয়েছে দলটি।